এই পরিচ্ছদে ঈসা পৃথিবীতে পুনরায় আগমনের ব্যাপারে নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত তথ্যাদি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এসব তথ্যাদির প্রথম ও প্রধান উৎস হলো অবিকৃত ও অপরিবর্তনীয় আল্লাহর বাণী পবিত্র কোরআন। পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে:
”সত্য ও ন্যায়ের দিক দিয়া তোমার প্রতিপালকের বানী পরিপূর্ণ। “তাহার বাক্য পরিবর্তন করার কেহ নাই। আর তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ” (সুরা আল–আনআম: ১১৫)
আর দ্বিতীয় উৎস হলো আল্লাহর শেষ নবী মুহাম্মদের পবিত্র মুখে নিঃসৃত বানী হাদীসে রসুল। ঈসা আল্লাহতালার একজন বিশেষ আশীর্বাদপুষ্ট পয়গম্বর, যিনি প্রায় দুই হাজার বছর পূর্বে এই পৃথিবীতে অবস্ ান করছিলেন। কোরআনে তিনি ইহকালে ও পরকালে অতি মর্যাদাশীল হিসাবে বিবেচিত। তাঁর নিকট আল্লাহর সত্যধর্ম নাজিল করা হয়েছিল যা অদ্যাবধি নামে মাত্র হলেও টিকে আছে। ঈসার মূল ধর্মীয় শিক্ষা ব্যাপকভাবে বিকৃত করা হয়েছে। অনুরূপভাবে তাঁর কাছে নাজিলকৃত ঐশী গ্রন্ ইঞ্জিলও বিকৃত, সংশোধিত ও সংযোজিত করা হয়েছে। খৃষ্টান পন্ডিতগণ এই মহা বিকৃতির কাজটি অত্যন্ত যোগ্যতার সাথে সম্পন্ন করেছেন। এ কারণে খৃষ্টান উৎস থেকে ঈসা সম্পর্কে সার্বিক তথ্য পাওয়ার কোন সুযোগ বা সম্ভাবনা নাই। আল্লাহর নবী ঈসা সম্পর্কে প্রকৃত ও সঠিক তথ্য প্রাপ্তির একমাত্র উৎস হলো কোরআন, যে পুস্তকের কেয়ামত পর্যন্ত সঠিকতা ও অবিকৃত থাকা সম্পর্কে আল্লাহকে স্বয়ং নিশ্চয়তা দিয়েছেন এবং হাদীস অর্থাৎ রসুল মুহাম্মদের বানী। কোরআনে আল্লাহতালা ঈসার জন্ম ও জীবন বৃত্তান্ত সম্পর্কে বর্ণনা করেছেন। এর মধ্যে কিছু ঘটনা তিনি পৃথিবীতে তার অবস্ ানকালীন সময়ে সংঘটিত হয়েছে এবং তাঁর পারিপার্শ্বিক নিকটতম লোকজন ও তাঁর সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি উল্লেখ করা হয়েছে। তাছাড়া কোরআনে মারিয়মের জীবনী, ঈসার জন্মের পূর্বের ঘটনা, কি অলৌকিক পদ্ধতিতে তিনি ঈসাকে গর্ভে ধারন করেছিলেন, এই ঘটনায় তাঁর পারিপার্শ্বিক লোকজন কি প্রতিক্রিয়া দেখায়, এই ঘটনার সার্বিক রহস্য ও সামাজিক পরিবেশ ইত্যাদি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। উপরন্ত কোরআনের কোন কোন আয়াতে ঈসার পৃথিবীতে দ্বিতীয়বার আগমনের ইংগিত রয়েছে। এই পরিচ্ছেদে কোরআনে বর্ণিত এসব বিষয়াবলী বর্ণনা করা হয়েছে। মরিয়মকে ঈসার মাতা হওয়ার জন্য নির্বাচন করা হয়েছিল। মরিয়ম একটি বিশৃংখলাপূর্ণ সামাজিক পরিবেশে জন্ম গ্রহণ করেন। আল্লাহতালা মরিয়মকে এই পবিত্র দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে মনোনীত করেছিলেন এবং সেই ভাবেই তাঁকে প্রতিপালনের ব্যবস্ া গ্রহণ করেন। মরিয়ম বিশ্বের সর্বশ্রেষ্ঠ অভিজাত ও সম্ভ্রান্ত বংশে জন্ম গ্রহণ করেন। ইমরানের পরিবারটিকে আল্লাহতালা স্বয়ং সমগ্র বিশ্বের জনগনের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ হিসাবে মনোনীত করেছেন। এই পরিবারের সদস্যবৃন্দ খোদাভীর তার জন্য প্রসিদ্ধ ছিল। তারা সকল কাজে আল্লাহর প্রতি নিবেদিত ছিল এবং অতি সতর্কতার সাথে আল্লাহর বিধি বিধান অনুসরন করতো। যখন ইমরানের স্ত্রী যখন জানতে পারলেন যে, তিনি সন্তানসম্ভবা, তখন তিনি তাঁর সৃষ্টিকর্তার দরবারে অনাগত সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করবেন মর্মে মানত করলেন। বিষয়টি পবিত্র কোরআনে বর্ণিত আছে:
স্মরন করো, যখন ইমরান এর স্ত্রী বলিয়াছিল, হে আমার প্রতিপালক, আমার গর্ভে যাহা আছে, তাহা একান্ত তোমার জন্য আমি উৎসর্গ করিলাম। সুতরাং তুমি, আমার নিকট হইতে উহা কবুল কর। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। অতঃপর যে উহাকে প্রসব করল, তখন সে বলিল, আমার প্রতিপালক, আমি কন্যা প্রসব করিয়াছে। সে যাহা প্রসব করিয়াছে আল্লাহ তাহা সম্যক অবগত। আর ছেলে তো মেয়ের মত নয়। আমি উহার নাম মরিয়াম রাখিয়াছি এবং অভিশপ্ত শয়তান হইতে তাহার ও তাহার বংশধরদের জন্য তোমার স্মরন লইতেছি (সুরা আলে ইমরান ৩৫–৩৬)
যখন মরিয়ম জন্মগ্রহণ করেন, ইমরানের স্ত্রী শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করেছিলেন। তিনি আল্লাহর দিকে র জু হয়ে মরিয়মকে শয়তানের প্রভাবমুক্ত রাখার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করেন, আল্লাহর প্রতি তার একাগ্রতা ও আন্তরিকতার পুরস্কার হিসাবে আল্লাহ মরিয়মকে মহৎ ও পূণ্যবর্তী হওয়ার সকল গুনাবলী দান করেন। কোরআনে আল্লাহতালা, মরিয়ম কিভাবে প্রতিপালিত হন, কিভাবে অতি সতর্কতার সাথে তাঁকে রক্ষনাবেক্ষণ করেন তার বিস্তারিত বিবরণ রয়েছে:
অতঃপর তাঁর প্রতিপালক তাহাকে উত্তমরূপে কবুল করলেন এবং তাহাকে উপযুক্তরূপে শারীরিক সৌন্দর্য ও মানসিক উৎকর্ষ দিয়ে লালন পালন করিলেন। যাকারিয়া, মরিয়ামের অভিভাবক হন। যখনই যাকারিয়ার সাথে মরিয়মের সাথে সাক্ষাৎ হতো, তিনি বুঝতে পারতেন যে, আল্লাহতালা মরিয়মকে অসাধারন গুণাবলী সম্পন্ন হিসাবে সৃষ্টি করেছেন। তাছাড়া, তাঁকে তিনি বিশেষভাবে অনুগ্রহ করেছেন। যখনই যাকারিয়া কক্ষে মরিয়মের সাথে সাক্ষাৎ করিতে যাইতেন, তখনই তাহার নিকট অভিনব ও অলৌকিক খাদ্য সামগ্রী দেখিতে পাইতেন। তিনি বলিতেন, হে মরিয়াম, এই সব তুমি কোথায় পাইলে? সে বলত, উহা আল্লাহর নিকট হইতে, নিশ্চয়ই আল্লাহ যাহাকে ইচ্ছা অপরিমিত রিযিক দান করেন (সুরা আলে ইমরান–৩৭)
ইমরানের পরিবারকে আল্লাহতালা যেভাবে নির্বাচন করেছেন, অনুরূপভাবে মরিয়মকে ইমরানের পরিবারের একজন সম্মানিত সদস্য হিসাবে বিশেষভাবে প্রতিপালনের ব্যবস্ া করেন। আল্লাহতালা মরিয়মকে পবিত্র করেন এবং পৃথিবীর সকল মহিলাদের মধ্যে তাঁকেই নির্বাচিত করেন। তাঁর এই বৈশিষ্ট্য কোরআনে বর্ণনা হয়েছে:
স্মরন কর, যখন ফিরিশতাগন বলিয়াছিল, হে মরিয়ম, আল্লাহ তোমাকে মনোনীত ও পবিত্র করিয়াছেন এবং বিশ্বের নারীগণের মধ্যে তোমাকে মনোনীত করেছেন। হে মরিয়ম তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও ও সেজদা কর এবং যাহারা র কু করে, তাহাদের সহিত র কু কর। (সুরা আল ইমরান ৪২-৪৩) মরিয়ম যে সমাজে বাস করতেন, সেখানে তিনি আল্লাহর প্রতি বিশেষভাবে নিবেদিত ও অনুগত একজন অনন্যা মহিলা হিসাবে পরিচিতি লাভ করেন, যিনি তার সতীত্ব রক্ষা করেছিলেন। এ ব্যাপারে আল্লাহ কোরআনে আরো দৃষ্টান্ত দিয়েছেনঃ ইমরান তনয়া মরিয়ম যে তাহার সতীত্ব রক্ষা করিয়াছিল, ফলে আমি তাহার মধ্যে র হ ফুঁকিয়া দিয়াছিলাম এবং সে তাহার প্রতিপালকের বাণী ও তাহার কিতাব সমূহ সত্য বলিয়া গ্রহণ করিয়াছিল, সে ছিল অনুগতদের মধ্যে অন্যতম । (সুরা তাহরীম–১২)
ঈসার অলৌকিক জন্মের মাধ্যমে আল্লাহতালা তাঁর সর্বশ্রেষ্ঠ অসাধারন ঘটনাবলীর একটির প্রকাশ ও বিকাশ সাধন করেছেন। কোরআনে এ ব্যাপারটি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। সুরা মরিয়ামে জিবরাইল যেভাবে মরিয়ামের কাছে আবির্ভূত হয়েছিলেন তা বর্ণনা করা হয়েছে:
বর্ণনা কর, এই কিতাবে উল্লেখিত মরিয়ামের কথা, যখন সে তাঁহার পরিবারবর্গ হইতে পৃথক হইয়া নিরালায় পূর্ব দিকে একস্ ানে আশ্রয় লইল। অতঃপর উহাদিগ হইতে সে পর্দা করিল। অতঃপর, আমি তাহার নিকট আমার র হকে পাঠাইলাম। যে তাহার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করিল। (সুরা মরিয়াম–১৬-১৭) পবিত্র কোরআনের উপরোক্ত আয়াতের মাধ্যমে জানা যায় যে, মরিয়ম তাঁর পবিত্র জীবনের কোন এক পর্যায়ে তার জন্য পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ব দিকের কোন এলাকায় অবস্ ান করেছিলেন। সেই সময় জিবরাইল তাঁর কাছে একজন সাধারন মানবাকৃতিতে আবির্ভূত হন। এই আয়াতে অন্য যে বিষয়ে বিশেষভাবে গুর ত্বারোপ করা হয়েছে, তা হলো মরিয়মের মহান ও পবিত্র চরিত্র ও তাঁর খোদাভীর তা। জিবরাইলকে দেখে তিনি সর্বপ্রথম যে বাক্যটি উচ্চারন করেন, কোরআনের ভাষায় তা হলো, “আমি তোমা হইতে দয়াময়ের স্মরন লইতেছি আল্লাহকে ভয় কর যদি তুমি মুত্তাকী হও” (সুরা মরিয়ম–১৮)। জিবরাইল মরিয়মকে তাঁর পরিচিতি দিলেন এবং বলেন যে, তিনি আল্লাহ্র পক্ষ থেকে তার জন্য একটি সুসংবাদ প্রদানের জন্য আগমন করেছেন। জিবরাইলের বক্তব্য ছিল:
আমি তোমার প্রতিপালক কর্তৃক প্রেরিত, তোমাকে এক পবিত্র পুত্র দান করিবার জন্য (সুরা মরিয়াম - ১৯)
হে মরিয়াম! নিশ্চয়ই আল্লাহ তোমাকে তাঁহার পক্ষ হইতে একটি কালেমার সুসংবাদ দিতেছেন্ তাহার নাম মস্ীহ (Messiah) মরিয়ম তনয় ঈসা, সে দুনিয়া ও আখিরাতে সম্মানিত এবং সান্নিধ্যপ্রাপ্তদের অন্যতম হইবে। (সুরা আলে ইমরান–৪৫) এই সুসংবাদ শ্রবনের পর মরিয়াম প্রশ্ন উত্থাপন করলেন যে, তাঁর কিভাবে পুত্রসন্তান হবে, যেখানে তাঁকে কোন পুর ষ স্পর্শ করে নাই। কোরআনের বর্ণনা, “মরিয়াম বলিল, কেমন করিয়া আমার পুত্র হইবে, যখন আমাকে কোন পুর ষ স্পর্শ করে নাই এবং আমি ব্যাভিচারিনীও নই? সে বলিল, এরূপই হবে। তোমার প্রতিপালক বলিয়াছেন, ইহা আমার জন্য সহজসাধ্য এবং আমি উহাকে এজন্য সৃষ্টি করিব সে হয় মানুষের জন্য এক নিদর্শন ও আমার নিকট হইতে এক অনুগ্রহ। ইহা তো একটি সি্ রকৃত ব্যাপার (সুরা মরিয়ম ২০–২২)। সে (মরিয়ম) বলিল, হে আমার প্রতিপালক, আমাকে কোন পুর ষ স্পর্শ করে নাই। আমার সন্তান হইবে কিভাবে? তিনি বললেন এইভাবেই, আল্লাহ যাহা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি যখন কিছু সি্ র করেন, তখন বলেন, “হও” এবং উহা হইয়া যায়। (সুরা আল ইমরান–৪৭)। কোরআনের উপরোক্ত আয়াতসমূহ থেকে দেখা যায় যে, জিবরাইল মরিয়মকে এক পুত্রের সুসংবাদ দিলেন এবং বল্লেন, আল্লাহ শুধুমাত্র “হও” বল্লেই তা বাস্তবে পরিনত হয়। মরিয়ামকে কোন পুর ষ কখনও স্পর্শ করে নাই। অন্য কথায় ঈসা অন্যান্য সাধারন শিশুর মত দুনিয়ায় আবির্ভূত হন নাই। ঈসা জীবনের অন্যান্য অলৌকিক ঘটনার মত তার জন্মও একটি মহা অলৌকিক ঘটনা যা তার জীবনে সংঘটিত হয়েছিল। অনুরূপভাবে তাঁর এই পৃথিবীতে পুনরাবির্ভাবও হবে আল্লাহর কুদরতে আর একটি অলৌকিক বিষয়। যখন মরিয়ম এই দূরবর্তী এলাকায় অবস্ ান করছিলেন, আল্লাহতালা তাকে শারীরিকভাবে ও বস্তুগতভাবে সকল প্রকার সহায়তা প্রদান করেন। তিনি গর্ভবতী অবস্ ায় সর্বাত্মকভাবে আল্লাহর অভিভাবকত্বের আওতায় ছিলেন এবং তিনি তার সকল প্রকার প্রয়োজনীয়তা পূরণ করেন। ইতোমধ্যে আল্লাহতালা তাঁকে একটি নিরাপদ ও গোপন স্ ানে প্রতিষ্ঠিত করেন, যাতে এই ধরনের অলৌকিক বিষয়ে অজ্ঞ লোক তার বিরক্তি বা ক্ষতির কারন হয়ে না দাঁড়াতে পারে। আল্লাহতালা পবিত্র কোরআনের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়েছেন যে, ঈসা জন্ম থেকে মৃতু্য পর্যন্ত অন্য কোন সাধারন মানুষের মত নয় বরং তিনি আল্লাহতালার ইচ্ছায় একজন অনন্য অসাধারন ও অলৌকিক ব্যক্তিত্ব। কোরআন এ বিষয়টি নিশ্চিত করেছে যে, তিনি কুমারী মাতার পুত্র যা একটি মহা অলৌকিক ঘটনা বা বিষয়। ঈসার জন্মের পূর্বে আল্লাহতালা তাঁর মাতাকে, ঈসা বিভিন্ন বৈশিষ্ট্য ও স্বকীয়তা প্রকাশ করেছেন। বিশেষভাবে তিনি যে বনি ইসরাইল বংশের লোকদের জন্য একজন ত্রাণকর্তা (Messiah) এবং তাকে আল্লাহতালার মহান বাণী বা কালিমাতুল্লাহ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে:
ঈসা, মসীহ, মরিয়াম তনয়, তো আল্লাহর রাসুল, তার বানী, যাহা তিনি মরিয়ামের নিকট প্রেরন করেছিলেন ও আল্লাহর পক্ষ থেকে তাঁর র হ (সুরা নিসা–১৭১) ফেরেশতারা যখন বলেন, হে মরিয়াম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে তাহার পক্ষ হইতে একটি কালেমার সুসংবাদ দিতেছেন, তাহার নাম মসীহ, মরিয়াম তনয় ঈসা, সে দুনিয়া ও আখেরাতে সম্মানিত এবং সান্নিধ্যপ্রাপ্তদের অন্যতম হইবে। (সুরা আলে ইমরান–৪৫)
আল্লাহতালা ঈসার জন্মের পূর্বেই তাঁর নাম রেখেছেন, যেমনটি ইয়াহিয়ার ক্ষেত্রে করা হয়েছে। আল্লাহতালা তাঁর নাম রেখেছেন, মসীহ বা ত্রানকর্তা, পয়গম্বর ঈসা ও মরিয়াম তনয়। এটি এমন একটি মর্যাদা যা প্রমান করে যে, ঈসাকে আল্লাহতালা বিশেষভাবে সৃষ্টি করেছেন ও তিনি কোন স্বাভাবিক বা সাধারন কোন ব্যক্তি নন। প্রকৃতপক্ষে যে অলৌকিক পদ্ধতিতে তাঁকে সৃষ্টি করা হয়েছে, তাঁর জীবনে তিনি যে সকল অলৌকিক ঘটনা প্রদর্শন করেছেন, যেভাবে তাকে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর অনুকম্পায় প্রতিপালন করা হয়েছে, এ সব নির্দেশনাবলী থেকে সন্দেহাতীত ভাবে প্রমানিত হয় যে, তিনি একজন অনন্য বৈশিষ্ট্যের অধিকারী একজন মহান ব্যক্তিত্ব। আমরা সবাই জানি, শিশুর জন্ম তথা প্রসব বিষয়টি অত্যন্ত জটিল প্রক্রিয়া যেখানে অতি সতর্কতা ও যত্নের প্রয়োজন অনস্বীকার্য। কোন অভিজ্ঞ ধাত্রী বা চিকিৎসা সেবা ব্যতীত ব্যাপারটি অধিকতর কঠিন হয়ে দাঁড়ায়। মরিয়ম তিনি এই মানব জীবনের একটি অতি জটিল ও কষ্টসাধ্য পর্যায় শুধুমাত্র আল্লাহর উপর তাঁর অগাধ বিশ্বাস ও নির্ভরতা ব্যতীত পার্থিব কোন প্রকার সাহায্য বা সহযোগিতা গ্রহণ না করেই অতিক্রম করেছেন। আল্লাহতালা কঠোর প্রসব বেদনায় তাঁর প্রতিটি পদক্ষেপে দিক নির্দেশনা দিয়েছেন ও নিয়ন্ত্রন করেছেন। এভাবেই তিনি শিশু ঈসাকে অনায়াসে জন্ম দিয়েছেন যা ছিল তাঁর প্রতি আল্লাহর অপার অনুগ্রহ ও কর না। এ বিষয়ে কোরআনের বর্ণনা:
প্রসব বেদনা তাহাকে এক খেজুর বৃক্ষতলে আশ্রয় লইতে বাধ্য করিল। সে বলল, হায়! ইহার পূর্বে আমি যদি মারা যাইতাম ও লোকের স্মৃতি হইতে সম্পূর্ণ বিস্মৃত হইতাম। ফিরিশতা তাহার নিম্ন প্রার্শ্ব হইতে আহ্বান করিয়া তাহাকে বলিল দুঃখ করিওনা। তোমার পাদদেশে তোমার প্রতিপালক এক নহর সৃষ্টি করিয়াছেন। তুমি, তোমার দিকে খর্জুর বৃক্ষের কান্ডে নাড়া দাও। উহা তোমাকে সুপক্ক তাজা খর্জুর দান করবে। সুতরাং আহার কর, পান কর, চক্ষু জুড়াও। মানুষের মধ্যে যদি কাহাকেও দেখ তখন বলিও, আমি দয়াময়ের উদ্দেশ্যে মৌনতা অবলম্বনের মানত করিয়াছি। সুতরাং আজ আমি কিছুতেই কোন মানুষের সহিত বাক্যালাপ করিব না। (সুরা মরিয়াম ২০-২৬)
স্মরন কর, সেই নারীকে (মরিয়ম যে নিজ সতীত্বকে রক্ষা করিয়াছিল। অতঃপর তাহার মধ্যে আমি আমার র হ ফুঁকিয়া দিয়াছিলাম এবং তাহাকে ও তাহার পুত্রকে বিশ্ববাসীর জন্য একটি নির্দশন হিসাবে উপস্ াপন করিয়াছি। (সুরা অম্বিয়া–৯১)
ঈসার জন্ম যা একটি অনন্য সাধারন ঘটনা, এটি তাঁর এবং তাঁর জনগণের জন্য একটি কঠিন পরীক্ষা ছিল। প্রকৃতপক্ষে যে প্রক্রিয়ায় ঈসা জন্ম গ্রহণ করেছিলেন, তা ছিল একটি মহা অলৌকিক ঘটনা। এটি ছিল ঈমানদারদের জন্য একটি সতর্কবানী ও আল্লাহর অস্তিত্বের প্রকাশ্য প্রমান। যা তার জনগণ বুঝতে সক্ষম হয় নাই এবং সন্দেহ প্রবন হয়ে উঠে, যা কোরআনে বর্ণিত হয়েছে:
অতঃপর সে সন্তানকে লইয়া তাঁহার সম্প্রদায়ের নিকট উপসি্ ত হইল। উহারা বলিল, হে মরিয়ম। তুমি তো এক অদ্ভুত কান্ড করিয়া বসিয়াছ। যা হার ন ভগ্নী। তোমার পিতা, অসৎ ব্যক্তি ছিলনা এবং তোমার মাতাও ছিলনা ব্যভিচারিনী। (সুরা মরিয়াম ২৭–২৮) কোরআনের উপরোক্ত আয়াতসমূহ হতে প্রতীয়মান হয় যে, দূরবর্তী স্ ান থেকে শিশু ঈসাকে নিয়ে মরিয়ম লোকালয়ে আগমন করলে জনগণ তাকে বিষয়টি ব্যাখ্যা করার সুযোগ দেয় নাই, বরং তারা মরিয়মের বির দ্ধে বিদ্বেষপূর্ণ ও কুর চিকর অপবাদ ছড়াতে থাকে। তারা মরিয়মের জন্ম থেকেই চিনতো ও তার খোদভীর তা ও পবিত্রতা সম্পর্কে জানত। যেমন ইমরান তার পরিবারের সদস্য ছিলেন। তাই এ ধরনের মহান পবিত্র ও চরিত্রবতী রমনী যে আল্লাহর নির্ধারিত সীমারেখা অতিক্রম করবে না এটাই ছিল স্বাভাবিক ব্যাপার। প্রকৃতপক্ষে এই ধরনের নিন্দা বা অপবাদ মরিযমের জন্য ছিল একটি কঠিন পরীক্ষার বিষয়। আল্লাহতালা মরিয়মের জন্ম থেকে তাঁর সকল বিষয়ে সাহায্য করেছেন এবং তার সকল কাজকে মঙ্গলময় করে দিয়েছেন। মরিয়ম নিশ্চিত ভাবে জানতেন যে সব ঘটনাবলী ঘটছে তা আল্লাহর নির্দেশে ও ইচ্ছাই সংঘটিত হচ্ছে এবং আল্লাহ তার বির দ্ধে সকল প্রকার অপ্রচার ও নিন্দার মীমাংসা করে দিবেন। আল্লাহতালা তাঁকে কথা না বলার ব্রত পালনের নির্দেশের মাধ্যমে বিরক্তিকর পরিসি্ তি থেকে রক্ষা করলেন। আল্লাহতালা যখন মরিয়মকে, ঈসার জন্মের সুসংবাদ দিয়েছিলেন। তখন তাঁকে বলা হয়েছিলো, যে শিশু ঈসা দোলনা থেকে কথা বলবেন যা ছিল একটি মুজিজা। পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে:
সে দোলনায় থাকা অবস্ ায় ও পরিণত বয়সে মানুষের সহিত কথা বলিবে এবং সে হইবে পূণ্যবানদের একজন। (সুরা আল ইমরান–৪৬) আল্লাহতালা মরিয়মের জন্য বিষয়টি এভাবে সহজ করে দিলেন তা হলো যে, এ ব্যাপারে প্রকৃত সত্য কথাটি বা বিষয়টির সার্বিক ব্যাখ্যা ঈসার পবিত্র মুখের বাণীর মাধ্যমে বলার সুযোগ সৃষ্টি করে দিলেন। এই অলৌকিক ঘটনার মাধ্যমে মরিয়মের বির দ্ধে সকল প্রকার কুৎসা, নিন্দা ও অপবাদ চিরকালের জন্য তার জনগণের মন-মানস থেকে অপসারিত হয়ে গেল। পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে:
অত:পর, মরিয়ম সন্তানের প্রতি ইংগিত করিল। উহারা বলিল, যে কোলের শিশু তাহার সহিত আমরা কেমন করিয়া কথা বলব? সে বলিল, ঈসা আমি তো আল্লাহর বান্ধা, তিনি আমাকে কিতাব দিয়াছেন, আমাকে নবী করিয়াছেন। যেখানেই আমি থাকিনা কেন, তিনি আমাকে বরকতময় করিয়াছেন, তিনি আমাকে নির্দেশ করিয়াছেন। যতদিন আমি জীবিত থাকি ততদিন সালাত ও যাকাত আদায় করিতে। আর আমাকে আমার মাতার প্রতি অনুগত করিয়াছেন এবং তিনি আমাকে করেন নাই উদ্বুত ও হতভাগ্য, আমার প্রতি শান্তি যে দিন আমি জন্মলাভ করিয়াছি। যে দিন আমার মৃতু্য হইবে এবং যেদিন জীবিত অবস্ ায় আমি উত্থিত হইব। (সুরা মরিয়ম ২৯-৩৩)
কোন শিশুর পক্ষে দোলনায় এ ধরনের কথা বলা নিঃসন্দেহে একটি বিরাট ধরনের অলৌকিক ঘটনা। তদানীন্তন সমাজের জনগন এই শিশুর মুখে এ ধরনের জ্ঞানপূর্ণ বানী শুনে তারা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে বুঝতে পারলো যে, তারা আল্লাহ তালার একটি অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করার সৌভাগ্য অর্জন করেছে। এ ধরনের অলৌকিক ঘটনাবলী প্রমান করে যে, এই ভাগ্যবান শিশুটি প্রকৃতপক্ষে স্বয়ং আল্লাহর পয়গম্বর। মরিয়মের প্রতি এটি ছিল আল্লাহতালার অপার কর না ও অনুগ্রহ। এই ধরনের অলৌকিক পদ্ধতির মাধ্যমে তিনি তার মরিয়মের বির দ্ধে আনীত সকল প্রকার অপবাদ ও নিন্দা থেকে নিজ থেকে কোন কথা না বলেও মুক্ত হয়ে গেলেন। এতদসত্বেও কেহ যদি তার সম্পর্কে কু-ধারনা পোষন করে তাহলে আল্লাহতালা তাদের জন্য কঠোর শাস্তি বা কঠিন পরিনতির সংবাদ দিয়েছেন। এটিও কোরআন ঘোষণা করে যে, “তাহারা লানৎগ্রস্ (অভিশপ্ত) হইয়াছিল তাহাদের কুফরীর জন্য ও মরিয়মের বির দ্ধে গুর তর অপবাদের জন্য (সুরা নিসা–১৫৬)। ঈসার কুমারী মাতার গর্ভে জন্ম হওয়া, নবজাত শিশু হিসাবে দোলনায় শুয়ে নিজের নবী দাবী করা ছাড়াও তিনি আল্লাহর ইচ্ছায় বহু অলৌকিক কার্য সম্পাদন করেছেন। প্রকৃতপক্ষে এই দুইটি মুজিজার মাধ্যমেই প্রমানিত হয় যে, তিনি আল্লাহ কর্তৃক বিশেষভাবে নির্বাচিত। কারণ শুধুমাত্র অলৌকিক ক্ষমতা বলেই কোন নবজাত শিশু ঈমানের সাথে এত দৃঢ়তার সাথে এ ধরনের বিজ্ঞোচিত কথা বলতে পারে। আল্লাহর এই অনুগ্রহের কথা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছেঃ “হে মরিয়ম তনয় ঈসা! তোমার প্রতি ও তোমার জননীর প্রতি আমার অনুগ্রহ স্মরন কর। পবিত্র আত্মার দ্বারা আমি তোমাকে শক্তিশালী করিয়াছি এবং তুমি দোলনায় থাকা অবস্ ায় ও পরিণত বয়সে মানুষের সহিত কথা বলিতে তোমাকে কিতাব, হিকমত ও তওরাত ও ইঞ্জিল শিক্ষা দিয়াছিলাম”
(সুরা মায়িদা–১১০) কোরআনে ঈসার অন্যান্য মুজিজা বা অলৌকিক কার্যক্রম সম্পর্কে উল্লেখ করা হয়েছে, তাহাকে আল্লাহ (ঈসাকে) বনি ইসরাইলের জন্য রসুল নির্বাচন করেন। তিনি (রসুল) বলেন:
আমি তোমাদের প্রতিপালকের পক্ষে হইতে তোমাদের নিকট নিদর্শন লইয়া আসিয়াছি। আমি তোমাদের জন্য কর্দম দ্বারা একটি পক্ষী সদৃশ আকৃতি গঠন করি। অতঃপর উহাতে ফুৎকার দিই। ফলে আল্লাহর হুকুমে ইহা পাখী হইয়া যায়। আমি জন্মান্ধ ও কুষ্ঠব্যধিগ্রস্ কে নিরাময় করি এবং আল্লাহর হুকুমে মৃতকে জিন্দা করি। তোমরা তোমাদের গৃহে যাহা আহার কর আর তোমরা তোমাদের গৃহে যাহা মওজুদ কর তাহা তোমাদিগকে বলিয়া দিই বা দিতে পারি। তোমরা যদি মুমিন হও তবে ইহাতে তোমাদের জন্য নির্দশন রহিয়াছে”। (সুরা আল ইমরান–৪৯) এই ধরনের অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করা সত্ত্বেও কেহ কেহ তাঁর অলৌকিক ক্ষমতাকে যাদু হিসাবে আখ্যায়িত করে তাঁর বির দ্ধে প্রবলভাবে আন্দোলন গড়ে তোলে। ঈসা যখন তার বাণী প্রচার করেন এই সময়ে কিছু ইহুদী ধর্মীয় নেতা তাদের ধর্মের একজন শত্র হিসাবে বিবেচনা করে, যদিও আল্লাহর নবীকে অস্বীকৃতির মাধ্যমে তারা ধর্ম পরিত্যাগকারী বা কাফিরে পরিগণিত হয়। ঈসা প্রকৃতপক্ষে জনগণকে মূল ধর্মের দিকে আহ্বান করেন এবং যে সমস্ত ধর্মীয় বিধান তারা (তদানীন্তন ইহুদী নেতৃবৃন্দ) নিজেদের স্বার্থে তৈরী করেছিল তা বাতিল ঘোষণা করেন। কারণ মুসার পর ইহুদী ধর্মীয় নেতারা মূল তৌরাতের অনেক করনীয় বিষয় বর্জনীয় এবং বর্জনীয় বিষয় করনীয় হিসাবে চালু করেছিল। এভাবে এই ধর্মীয় নেতৃবৃন্দ নিজেদের খেয়াল খুশি ও স্বার্থ চরিতার্থ করার জন্য ইহুদী ধর্মকে ব্যাপকভাবে পরিবর্তন সাধন করে ও এই ধর্মে অনেক অনাচার ও কুসংস্কার ঢুকে পড়ে। ঈসা আল্লাহর এই ধর্মকে সকল প্রকার অপবিত্রতা, অনাচার, কুসংস্কার, বেদাত বা ধর্মীয় ক্ষেত্রে নিত্যনতুন আচার আনুষ্ঠানিকতা থেকে মুক্ত করার জন্য দায়িত্ব ও ক্ষমতাপ্রাপ্ত ছিলেন, কারন এটাই আল্লাহর নবীদের দায়িত্ব ও কর্তব্য। ঈসা জনগণকে তার উপর নাজিলকৃত কিতাব ইনজিলের পথে আহ্বান করেন, যা মূল তৈৗরাত এর সত্যায়ন ও সমর্থনকারী পুস্তক হিসাবে কোরআনে ঘোষনা করা হয়েছে:
আমি আসিয়াছি, আমার সম্মুখে, তৌরাতের যাহা রহিয়াছে উহার সমর্থক রূপে ও তোমাদের জন্য যাহা নিষিদ্ধ ছিল উহার কতকগুলোকে বৈধ করতে এবং আমি তোমাদের প্রতিপালকের পক্ষ হতে তোমাদের নিকট নিদর্শন লইয়া আসিয়াছি। সুতরাং আল্লাহকে ভয় কর আমাকেই অনুসরন কর। (সুরা আল ইমরান–৫০)
আল্লাহ ইনজিল কিতাব সম্পর্কে অন্য একটি আয়াতে বলেন:
“এর মধ্যে রয়েছে সত্য পথের নির্দেশাবলী বিশ্বাসীদের জন্য। আর এর মধ্যে রয়েছে ভাল ও পার্থক্যকারী জ্ঞান এবং এটি তাওরাত কিতাবে সত্যতার সাক্ষ্য প্রদান করে। মরিয়ম তনয় ঈসা তাহার পূর্বে অবর্তীণ তৈৗরাত কিতাবের সমর্থক রূপে উহাদের পশ্চাতে প্রেরণ করিয়াছিলাম এবং তাহারা পূর্বে অবতীর্ণ তৌরাতের সমর্থকরূপে এবং মুত্তাকীদের জন্য পথের নির্দেশ ও উপদেশস্বরূপ তাহাকে ইনজীল দিয়েছিলাম উহাতে ছিল পথের নির্দেশ ও আলো (সুরা মায়িদা–৪৬) ঈসা কাছে নাযিলকৃত ধর্ম, কিতাব ও শিক্ষা সম্পর্কে বনি ইসরাইল গোত্রের অনেকে সন্দেহ পোষন করতে থাকে। ঈসার আল্লাহর প্রতি আনুগত্য, পার্থিব জীবনের বিলাস ও বাহুল্য পরিত্যাগ, অকপট বা সরল জীবন যাপন, সততা ও ভ্রাতৃত্বের শিক্ষা দিতে থাকেন। তিনি তাদেরকে মিথ্যা ধর্মীয় বিশ্বাস ও সামাজিক কুসংস্কার ত্যাগ করতে বলেন। আল্লাহতালা পবিত্র কোরআনে ঈসার শিক্ষা সম্পর্কে উল্লেখ করেছেন:
ঈসা যখন স্পষ্ট নিদর্শনসহ আসিল, তখন সে বলিয়াছিল, আমি তো তোমাদের নিকট আসিয়াছি জ্ঞান ও প্রজ্ঞাসহ এবং তোমরা যে কর্তৃক বিষয়ে মতভেদ করিতেছ, তাহা স্পষ্ট করিয়া দিবার জন্য। সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমাকে অনুসরন কর। আল্লাহ তো আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক। অতএব তোমরা তাহারই ইবাদত কর। ইহাই সরল পথ। অতঃপর উহাদের বিভিন্ন দল মতানৈক্য সৃষ্টি করিল। সুতরাং জালিমদের জন্য দুর্ভোগ মমন্তুুদ দিবসের শাস্তির। (সুরা যুখর ফ ৬৩-৬৫)
ঈসার অকপটতা ও জ্ঞানদীপ্ত শিক্ষা জনগণকে গভীরভাবে আকৃষ্ট করে এবং তাঁর অনুসারীদের সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকে। সাধারনভাবে বলা হয়ে থাকে যে, রোমানরা ঈসাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। এই দাবী অনুযায়ী রোমক শাসকগণ কিছু সংখ্যক ইহুদী ধর্মীয় নেতা ঈসাকে গ্রেপ্তার করে তাঁকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। প্রকৃতপক্ষে খৃষ্ট ধর্মালম্বীরা এটাই বিশ্বাস করে এবং ধারনা করে যে, তিনি এভাবে মৃতু্য বরণ করেছেন। পরবর্তীতে জীবিত হয়ে বেহেশতে প্রবেশ করেছেন। যাহোক, পবিত্র কোরআন ঘোষণা করে যে, এই ঘটনা সত্য নয় বরং ঈসাকে হত্যাও করা হয় নাই বা তিনি মৃতু্যবরনও করেন নাই। তারা দাবী করে যে, আমরা আল্লাহর রসুল মরিয়ম তনয় ঈসা মসীহকে হত্যা করিয়াছি। অথচ তাহারা তাহাকে হত্যা করে নাই, ক্রুশবিদ্ধও করে নাই। কিন্তু তাহাদের এই রূপ বিভ্রম হইয়াছিল। যাহারা তাহার সম্বন্ধে মতভেদ করিয়াছিল তাহারা নিশ্চয় এই সম্বন্ধে সংশয়যুক্ত ছিল। এই সম্পর্কে অনুমানের অনুসরন ব্যতীত তাহাদের কোন জ্ঞানই ছিল না। ইহা নিশ্চিত যে তাহারা তাহাকে হত্যা করে নাই ”
(সুরা নিসা– ১৫৭) কোরআনে আরো উল্লেখ করা হয়েছে: বরং আল্লাহ তাহাকে তাঁহার নিকট তুলিয়া লইয়াছেন এবং আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময় (সুরা নিসা–১৫৮)। পবিত্র কোরআনে অতি স্পষ্টভাবে বিষয়টি বর্ণনা করা হয়েছে যে, ইহুদিগণ কর্তৃক প্ররোচিত হয়ে রোমান শাসক গোষ্ঠি কর্তৃক ঈসাকে হত্যা প্রচেষ্টা সফল হয় নাই। এই বিষয়টি কোরানের এই আয়াত “কিন্তু তাহাদের এইর প বিভ্রম হইয়াছিল” বাক্যের মধ্যে ঘটনাটির মূল সত্য নিহিত আছে। ঈসাকে হত্যা করা হয় নাই, বরং তাঁকে আল্লাহর সান্নিধ্যে তুলে নেয়া হয়েছে। তাছাড়া আল্লাহ বলেন যে, তাঁকে হত্যা করা হয়েছে মর্মে যারা দাবী করে, প্রকৃত সত্যের সাথে তাদের কোন সম্বন্ধ নাই। ঈসা কে হত্যা করার প্রচেষ্টা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। ইতিহাস পর্যালোচনা করে আমরা জানতে পারি যে, সকল নবী–রসুলকে কাফির বা ধর্মদ্রোহী লোকেরা হত্যা করার প্রচেষ্টা চালিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহতালা বর্ণনা করেছেন যে, যখনই কোন পয়গম্বর কোন জনগোষ্ঠির নিকট প্রেরিত হয়েছেন, তিনি তাদেরকে সত্যিকার ধর্ম পালনের মাধ্যমে উন্নত নৈতিক চরিত্র গঠন করার জন্য আবেদন জানিয়েছেন। তখন অবিশ্বাসীরা অবধারিতভাবে তাদের বির দ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এমনকি তাদেরকে হত্যা করার প্রচেষ্টা চালিয়েছে এবং ক্ষেত্রবিশেষে হত্যাও করেছে। নিশ্চয়ই আমি মুসাকে কিতাব দিয়াছি এবং তাহার পরে পর্যায়ক্রমে রাসুলগণকে প্রেরণ করিয়াছি। মরিয়ম তনয় ঈসাকে স্পষ্ট প্রমান দিয়াছি এবং পবিত্র আত্মা দ্বারা তাহাকে শক্তিশালী করিয়াছি। তবে যখনই কোন রাসুল তোমাদের নিকট এমন কিছু আনয়ন করিয়াছে যাহা তোমাদের মনঃপূত নহে তখনই তোমরা অহংকার করিয়াছো আর কতককে অস্বীকার করিয়াছো এবং কতককে হত্যা করিয়াছো। (সুরা বাকারা–৮৭) ইব্রাহীমকে যারা আগুনে নিক্ষেপ করেছে, মুসার বির দ্ধে সেনাবহিনী লেলিয়ে দিয়েছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদকে রাতের অন্ধকারে গোপনে হত্যার করার পরিকল্পনা করেছে এবং ইউসুফ কে কুয়ার নিচে ফেলে দিয়েছে। এর একমাত্র কারন হলো এরা সব মহান আল্লাহর পয়গম্বর যারা বলেছেন, “আল্লাহ আমাদের প্রভু। যদিও তারা একই বানী বিভিন্ন সময়ে বিভিন্ন জনগোষ্ঠির কাছে”। এই সকল জনগোষ্ঠি আল্লাহ ও তাঁর মহান পয়গম্বরদের বির দ্ধে বিদ্রোহ ঘোষনা করেছে। আল্লাহ্তালা কর্তৃক নৈতিক চরিত্র গঠনের বিরোধিতা করেছে এবং পারলৌকিক জীবনে তাদেরকে যে আল্লাহতালার কাছে তাদের পার্থিব কর্মকান্ডের জন্য জবাবদিহি করতে হবে, তা তারা সম্পূর্ণরূপে অবজ্ঞা করেছে এবং গুর ত্বহীন বিবেচনা করেছে। পয়গম্বরদের শিক্ষা এই যে, আল্লাহ আমাদের প্রভু। একথা শোনার সাথে সাথে তাদের গাত্রদাহ শুর হয়েছে। আল্লাহর পয়গম্বরগন, যে নিষ্কলংক মাসুম তথা নিষ্পাপ হিসাবে আল্লাহ কর্তৃক নির্বাচিত, তাই তারা মানব জাতিকে ন্যায়নিষ্ঠ ও বিনীত ও সুশীল জীবন যাপন করার তাগিদ দিয়েছেন তা এই সব বিদ্রোহী জনগোষ্ঠী গ্রহণ করতে রাজী হয় নাই। বরং তারা এই সব নবী– রসুলের বির দ্ধে বিভিন্ন প্রকার শত্র তা, প্রবঞ্চনা ও ষড়যন্ত্রের জাল বিস্তার করে তাদেরকে ঘোরতর বিপদে ফেলার ব্যাপারে সচেষ্ট হয়েছে। তাদের নিকট রসুল প্রেরণ করিয়াছিলাম। যখনই কোন রাসুল তাহাদের নিকট এমন কিছু আনে যাহা তাহাদের মনঃপূত নয় তখনই তাহারা কতকে মিথ্যাবাদী বলে ও কতককে হত্যা করে। (সুরা মায়েদা–৭০)। একই ধরনের পরিকল্পনা মুশরিকগণ আমাদের প্রিয় নবীকে বির দ্ধে করেছিল। তারা নবীকে মক্কা থেকে বহিষ্কার এবং এমনকি হত্যার ষড়যন্ত্রও করেছিল। আল্লাহতালা তাঁকে এই ব্যাপারে সতর্ক করেছিলেন। অল্প দিনের মধ্যেই এই মুশরিকগণ বুঝতে পারে যে, আল্লাহতালা অনেক উন্নত পরিকল্পনাকারী। কাফিররা তোমার বির দ্ধে ষড়যন্ত্র করে তোমাকে বন্দী করিবার জন্য হত্যা করিবার জন্য অথবা নির্বাসিত করার জন্য এবং তাহারা ষড়যন্ত্র করে এবং আল্লাহ ও কৌশল করেন আর আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলী । (সুরা আনফাল–৩০)। আমরা ইতোমধ্যে জানতে পেরেছি, অবিশ্বাসীরা ঈসা কে হত্যা করার ষড়যন্ত্র করে। তারা এ ব্যাপারে একটি ব্যাপক পরিকল্পনা করে তাকে গ্রেপ্তার বা বন্দী করার চেষ্টা করে। ঐতিহাসিক তথ্য ও ইসলামী উৎস থেকে আমরা জানতে পারি যে, ইহুদিদের মধ্যে কিছু কিছু মুশরিক ঈসার বির দ্ধে রোমান শাসকদের উত্তেজিত করার জন্য বিভিন্ন ধরনের গুজব ও ভিত্তিহীন প্রচারনা শুর কেও, যাতে রোমানরা ঈসার বির দ্ধে তথাকথিত আইনানুগ ব্যবস্ া গ্রহণ করে। ঈসা যখন তাদের অবিশ্বাস উপলব্ধি করিল তখন সে বলিল, আল্লাহর পথে কাহারা আমার সাহায্যকারী, হাওয়ারীগন বলল যে, আমরাই আল্লাহর পথে আপনার সাহায্যকারী। আমরা আল্লাহর উপর ঈমান আনিয়াছি। আমরা আত্মসমর্পনকারী। তুমি ইহার সাক্ষী থাক। হে আমাদের প্রতিপালক। তুমি যাহা অবতীর্ণ করেছো তাহাতে আমরা ঈমান আনয়ন করিয়াছি এবং আমরা রাসুলের অনুসরন করিয়াছি। সুতরাং আমাদিগকে সাক্ষ্যদানকারীদের তালিকাভুক্ত কর। আর তাহারা চক্রান্ত করিয়াছিল। আল্লাহও কৌশল করিয়াছিলেন, আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। (সুরা আল ইমরান ৫২-৫৪) আল্লাহতালা ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা অপ্রত্যাশিতভাবে বিফল করে দেন। তাদেরকে দেখানো হলো, হত্যা করানো হলো অথচ তা সঠিক ছিলনা অর্থাৎ তারা দুই ধরনের বিভ্রান্তির শিকার হলো। অন্যদিকে আমাদের মহান প্রভু তাঁর নির্বাচিত বান্দাকে অবিশ্বাসী ও ধর্মদ্রোহীদের হাত থেকে রক্ষা করলেন। ঈসা মৃত নয় বরং তিনি আল্লাহতালার পবিত্র সান্নিধ্যে অবস্ ান করছেন। ঈসার বির দ্ধে যে চক্রান্ত তারা করেছিল আল্লাহতালা তা বানচাল করে দিয়েছেন, তা তিনি স্বয়ং উল্লেখ করেছেন। এটি এমন একটি বিষয় যার মাধ্যমে প্রমানিত হয় যে, ঈসা এখন জীবিত রয়েছেন। যদি ঈসা প্রকৃতপক্ষেই মৃতুমুখে পতিত হতেন। তাহলে তাকে হত্যার মাধ্যমে খোদাদ্রোহীদের বিজয় সূচিত হয়েছে মর্মে বিবেচিত হতো যা প্রকৃত সত্যের বিপরীত। পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে:
আল্লাহ কখনও মুমিনদের বির দ্ধে কাফিরদের জন্য কোন পথ রাখিবেন না। (সুরা নিসা–১৪১)
আল্লাহ ঘোষণা করেছেন যে, তিনি খোদাদ্রোহীদেরকে, ঈসার বির দ্ধে কোন সুযোগ দেবেন না। তাছাড়া পবিত্র কোরআনে বর্ণিত আছে যে, আল্লাহতালা অবিশ্বাসীদের কখনও সফলতা দান করবেন না। বরং তাদের অসফলতা বা ব্যর্থতা আল্লাহতালার ঐশী পরিকল্পনার একটি অতি প্রয়োজনীয় অংশ বা শর্ত। এ ব্যাপারটি কোরআনের কিছু আয়াত নিম্নে উদ্বৃত করা হলো: o তারা ভীষণ চক্রান্ত করিয়াছিল। কিন্তু আল্লাহতালা উহাতে চক্রান্ত রহিত বা ব্যর্থ করে দিয়াছেন। যদিও উহাদের চক্রান্ত এমন ছিল যাহাতে পর্বতও টলিয়া যাইত। (সুরা ইব্রাহীম–৪৬) o ইহাই তোমাদের জন্য, আল্লাহ কাফিরদের ষড়যন্ত্র দুর্বল করেন। (সুরা আনফল–১৮) o উহারা কি কোন ষড়যন্ত্র করিতে চাহে? পরিনামে কাফিরবাই ষড়যন্ত্রের শিকার হবে। (সুরা তুর–৪২) o আল্লাহ রক্ষা করেন মুমিনদিগকে। তিনি কোন বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞকে পছন্দ করেন না। (সুরা হুজু–৩৮) o উহারা ভীষন ষড়যন্ত্র করে এবং আমিও ভীষন কৌশল করি। অতএব, কাফিরগণকে অবকাশ দাও। উহাদিগকে অবকাশ দাও কিছুকালের জন্য (সুরা তারিক– ১৫–১৭) o উহাদের পূর্ববর্তীগণও চক্রান্ত করিয়াছিল। আল্লাহ উহাদের ইমারতের ভিত্তিমূলে আঘাত করিয়াছিলেন। ফলে ইমরাতের ছাদ উহাদের উপর ধ্বসিয়া পড়িল এবং উহাদের প্রতি শাস্তি আসিল, এমন দিক হইতে যাহা ছিল তাদের ধারনার অতীত। (সুরা নাহল–২৬)
পবিত্র কোরআনে পয়গম্বরদের মৃতু্যর ঘটনাবলী পর্যালোচনা ও বিশ্লেষণ ও ঈসার উর্ধারোহনের বর্ণনা পরীক্ষা করে একটি অতি গুর ত্বপূর্ণ বিষয় দেখতে পাওয়া যায়। এ পরিচ্ছেদে আমরা ঈসার ঘটনা বর্ণনা প্রসঙ্গে যে সব আরবী শব্দ ব্যবহার তথা প্রয়োগ করা হয়েছে সেটি এবং অন্যদিকে অন্যান্য পয়গম্বরদের মৃতু্যর ঘটনাবলী কোরআনের আয়াতে উল্লেখিত হয়েছে। তা অনুসন্ধান পূর্বক বিষয়টি আলোচনা করার চেষ্টা করব। আমরা বিষয়টি পরবর্তীতে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। পয়গম্বরদের মৃতু্যর বিষয়টি বর্ণনা প্রসঙ্গে বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে “কাতালাহু” হত্যা করা, “মাতা” মরা, বা মারা যাওয়া, “হালকা ধ্বংস হওয়া শেষ হয়ে যাওয়া। নিঃশেষ হয়ে যাওয়া ও “সালাবাহু”- ক্রুশবিদ্ধ করা। কোরানে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ওয়া মা কাতালাহু” তাঁকে (ঈসা হত্যা করা হয় নাই। তাঁকে ক্রুশবিদ্ধ করে হত্যা করাও হয় নাই। অর্থাৎ ঈসাকে কোনক্রমেই হত্যা করা হয় নাই। এ ব্যাপারে দৃঢ়তার সাথে বলা হচ্ছে যে, প্রকৃতপক্ষে বিধর্মীদেরকে বিভ্রান্ত করার জন্য এমন একজনকে হাজির (শুলাবিদ্ধ বা ক্রুশবিদ্ধ) করা হয়েছিল যার চেহারা ঈসার মত তাদের কাছে মনে হয়েছিল এবং ঈসা কে। আল্লাহর সান্নিধ্যে উদ্ধারোহন করানো হয়েছিল। সুরা আল ইমরানের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে যে, আল্লাহ ঈসাকে উর্ধারোহনের মাধ্যমে নিজের সান্নিধ্যে রেখেছেন। স্মরন কর আল্লাহ বলিলেন, হে ঈসা; আমি তোমার কাল পূর্ণ করিতেছি এবং আমার নিকট তোমাকে তুলিয়া লইতেছি এবং যাহারা কুফরী করিয়াছে তাহাদের মধ্য হইতে তোমাকে পবিত্র করিতেছি। আর তোমার অনুসারীদের কিয়ামত পর্যন্ত কাফিরদের উপর প্রাধান্য (সুরা আলে ইমরান–৫৫)
কোরআনে মৃতু্যর বিষয়টি বোঝানোর জন্য নিম্নবর্ণিত শব্দগুচ্ছ এভাবে ব্যবহার করা হয়েছেঃ
১। তাওফ্ফা– মৃতু্যর কারণ ঘটানো, ঘুমিয়ে পড়া, চির নিদ্রায় শায়িত হওয়া অথবা ফিরিয়ে নেওয়া বা যাওয়া বা প্রত্যাবর্তন করা। আলোচ্য আয়াতে তাওফ্ফা শব্দটি শুধুমাত্র মৃতু্য নয় বরং এর অতিরিক্ত কোন অর্থ বহন করে বলে প্রতীয়মান হয়। এই শব্দটির সমার্থক আরবী শব্দগুলি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, প্রচলিত অর্থে মৃতু্য বলতে যা বোঝায় ঈসার ক্ষেত্রে তাঁর এ রকম মৃতু্য হয় নাই। আল্লাহর সান্নিধ্যে তাঁর প্রত্যাবর্তনের বিষয়টি সুরা মায়িদায় এভাবে বর্ণনা করা হয়েছে। “তুমি আমাকে যে আদেশ করিয়াছ তাহা ব্যতীত তাহাদিগকে আমি কিছুই বলি নাই,” তাহা এই তোমরা,” আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক আল্লাহ্র ইবাদত কর এবং যতদিন আমি তাহাদের মধ্যে ছিলাম ততদিন আমি ছিলাম তাহাদের কার্যকলাপের সাক্ষী, কিন্তু যখন তুমি আমাকে তুলিয়া (তাওয়াফ্ফা) লইলে তখন তুমি তো ছিলে তাহাদের তত্বাবধায়ক এবং তুমি সর্ব বিষয়ে সাক্ষী (সুরা মায়িদা–১১৭)। সুরা আলে ইমরানে বর্ণিত আছে: স্মরন কর আল্লাহ বলিলেন, হে ঈসা, আমি তোমার কাল পূর্ণ করিতেছি এবং আমার নিকট তোমাকে তুলিয়া (সুতা ও ফাঝো) এবং যাহারা কুফরী করিয়াছে তাহাদের মধ্য হইতে তোমাকে পবিত্র করিতেছি। আর তোমার অনুসারীদের কিয়ামত পর্যন্ত কাফিরদের উপর প্রাধান্য দিতেছি (সুরা আল ইমরান–৫৫)। আরবী ভাষায় এই তাওয়াফ্ফা শব্দের অর্থ কোন অনুবাদক কর্তৃক মৃতু্য ঘটান মর্মে অনুবাদ করা হয়েছে। প্রকৃতপক্ষে তাওফ্ফা শব্দটির মূল শব্দটি হলো ওয়াফা অর্থাৎ পূর্ণ করা। আরবী ব্যাখ্যায় শব্দটির তরজমা বা অনুবাদ মৃতু্যর সমার্থক হিসাবে ব্যবহার করা হয় নাই। এ ব্যাপারে কুরতুরীর ভাষ্য বা ব্যাখ্যা একটি উদাহরণ হিসাবে উল্লেখযোগ্য। তিনি শব্দটি “নিয়ে যাওয়া” অর্থে ব্যবহার করেছেন। কোরআনের ভাষ্য অনুযায়ী কাউকে নিয়ে যাওয়ার অর্থ সব সময় মৃতু্য নয়। কোরানের একটি আয়াতে তাওফ্ফা শব্দটি নিয়ে যাওয়া অর্থে বোঝানো হয়েছে যেমন ঘুমের মধ্যে মানবাত্মাকে নিয়ে যাওয়া হয়। “তিনিই তোমাদিগকে রাত্রিকালে ঘুমের মধ্যে নিজের কাছে নিয়ে যান এবং দিবসে তোমরা যাহা কর তাহা তিনি জানেন। অতঃপর দিবসে তোমাদিগকে পুনর্জাগরিত করেন যাহাতে নির্ধারিত কাল পূর্ণ হয় (সুরা আনআম–৬০)। এই আয়াতে তাওয়াফ্ফা শব্দটির অর্থ নিয়ে যাওয়া বা ফেরত পাঠানো অর্থে ব্যবহার করা হয়েছে। সুরা আল ইমরানের ৫৫নং আয়াতে এই শব্দটি একই অর্থে ব্যবহৃত হয়েছে। একটা অত্যন্ত পরিস্কার যে ঘুমের মধ্যে লোকের মৃতু্য হয় না। অতএব এই শব্দটির অর্থ ফেরত নিয়ে যাওয়া বা প্রত্যাবর্তন করা অর্থে ব্যবহার করা হয়। এই শব্দটি নিম্নের আয়াতে একই অর্থে ব্যবহার করা হয়েছে:
“আল্লাহ তাদেরকে নিয়ে যান (ইয়া তাফ্ফার) জীব সমূহের মৃতু্যর (মাওতিহা) সময় এবং যাহাদের মৃতু্য আসে নাই, তাহাদের প্রানও নিদ্রায় সময়। (লামতামুত) অতঃপর তিনি যাহার জন্য মৃতু্যর সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহার প্রাণ তিনি রাখিয়া দেন এবং অপরগুলি ফিরাইয়া দেন এক নির্দিষ্ট সময়ের জন্য। (সুরা যুমার ৪২) কোরআনের এ সকল আয়াতের মাধ্যমে বর্ণনা করা হয়েছে, আল্লাহ ঘুমের মধ্যে লোকের আত্মা তাঁর সান্নিধ্যে নিয়ে যান। এবং যাদের মৃতু্য নির্ধারিত হয় নাই তাদের আত্মাকে ফিরিয়ে দেন। এ প্রসঙ্গে উল্লেখ্য যে, ঘুমের মধ্যে লোকের মৃতু্য ঘটেনা, যে অর্থে আমরা মৃতু্য বুঝে থাকি। অর্থাৎ সামান্য কিছু সময়ের জন্য আত্মা শরীর ছেড়ে ভিন্ন মাত্রায় অবস্ ান করে আবার ঘুম থেকে জাগ্রত হলে আত্মা শরীরের মধ্যে পুনরায় ফিরে আসে। অন্য একটি উদাহরনে থেকে জানা যায় যে, ঘুম এক ধরনের মৃতু্য। কিন্তু এটি জৈবিক মৃতু্য নয়। রসুল ঘুম থেকে জাগ্রত হওয়ার পর এই দুয়া পাঠ করতেন” সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে ঘুম (মৃতু্য) থেকে জীবিত করেন। (সহী বোখারী আল হামদু লি আল্লাহু ইলাহা আহাইয়া বা বাদা মা আমাতানা ওয়া ইলাহী আল নুসহু)
রসুল নিশ্চয় এই জ্ঞান গর্ভ শব্দ আক্ষরিক বা জৈবিক মৃতু্য অর্থে ব্যবহার করেন নাই। বরং ঘুমের মধ্যে আত্মাকে নিয়ে যাওয়া হয় এই বিষয়টি বোঝানো হয়েছে। ইবনে কাসীর, বিখ্যাত ইসলামী পন্ডিত, এই হাদীস ও অন্যান্য প্রমানাদি উল্লেখপূর্বক তাওয়াফ্ফা শব্দটির অর্থ মৃতু্য নয় বরং ঘুম হিসাবে ব্যাখ্যা করেছেন। তাছাড়া কোরআনের অন্যান্য আয়াতে এই শব্দটির ব্যবহার পর্যালোচনা করে তার মতামত দিয়েছেন যে, হাদীসটি ইবনে আবি হাতীম যেটি বর্ণনা করেছেন। আমার পিতা হাসান থেকে জেনে বলেছেন যে, আলোচ্য আয়াতে আমি তোমাকে ফিরিয়ে নিব বাক্যটির অর্থ হলো, আমি তোমাকে ঘুমের মাধ্যমে মৃতু্য দান করব। অন্য কথায় আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিব। অর্থাৎ আল্লাহতালা ঈসাকে ঘুমন্ত অবস্ ায় বেহেশতে আরোহন করান যা তর্কাতীত ভাবে সত্য। আল্লাহতালা ঈসাকে ঘুমের মৃতু্য দান করেন অতঃপর তাঁকে উর্ধে আরোহন করান। ইহুদীরা যখন তাঁকে নির্যাতন করছিল তখন আল্লাহতালা সম্ভবত: এই পদ্ধতিতে তাঁকে উদ্ধার করেন (আল্লাহ ভাল জানেন)। মুহাম্মদ জাহিদ আল কাওহারী, একজন ইসলামী চিন্তাবিদ তাওয়াফ্ফা শব্দটির অর্থ পরীক্ষা করে মতামত প্রকাশ করেন যে, এই শব্দটির অর্থ মৃতু্য নয়। এ প্রসঙ্গে তিনি কোরানের অন্য একটি আয়াতে ‘মওত’ শব্দ এর ব্যবহার উল্লেখ করেন। ঈসা যদি মৃতু্যমুখে পতিত হতেন (যা সত্য নয়) তাহলে এই বাক্যে ‘মওত’ শব্দটি ব্যবহার করা হতো। যেমন “আল্লাহ প্রান হরন করেন বা আল্লাহ মৃতু্য দান করেন। (সুরা যুমার–৪২)। এখানে ‘মওত’ শব্দটি ব্যবহার করা হয়েছে। যদি সাধারন জৈবিক মৃতু্য অর্থে শব্দটি ব্যবহার করা হতো, তাহলে তা সরলভাবে বলা হতো। যেহেতু আল্লাহতালা, উল্লেখ করেছেন, ইহুদীরা তাকে হত্যা করে নাই বা হত্যা করতে সক্ষম হয় নাই এবং তাকে উর্ধে আরোহন করানো হয়েছে, এটাই মূল বক্তব্য। তাই এটি সরলার্থে মৃতু্য মনে করার কোন সুযোগ নাই। কোরআনের প্রথম ব্যাখ্যাকারক আবু মনসুর মুহাম্মদ আল–মাতুরীদি বর্ণনা করেন, এই আয়াতে ঈসার জৈবিক মৃতু্যর বিষয়টি উল্লেখিত হয় নাই। আলোচ্য আয়াতে বর্ণনা করা হয়েছে যে, এই দুনিয়া থেকে তার শরীর উর্ধাকাশে নিয়ে যাওয়া হয়েছে। প্রখ্যাত তাফসীরকারক তাবারী উল্লেখ করেছেন, এই আয়াতে “দুনিয়া থেকে নিয়ে যাওয়া হয়েছে” মর্মে বলা হয়েছে। তিনি বলেন, এই আয়াতটির সবচেয়ে নিরাপদ সুন্দর বা সঠিক ব্যাখ্যা এটাই– “কারো নিয়ন্ত্রনে” বা অভিভাবকত্বে বা মালিকানায় নিয়ে নেওয়া” সেক্ষেত্রে আয়তটির সার্বিক অর্থ দাঁড়ায়– আমি তোমাকে এই দুনিয়া থেকে বেহেশতে নিয়ে যাব। আয়াতটির অন্যান্য বিষয় ঈমানদারদের বিজয় ও খোদাদ্রোহীদের পরাজয় যা আখেরী জমানায় সংঘটিত হবে। হামদী ইয়াজীর তার ব্যাখ্যায় বলেছেন, আলোচ্য আয়াতটির যথার্থ হলো, ঈসার আত্মা “যিনি আল্লাহর কালাম” যাকে পুনরায় “পবিত্র আত্মার” মাধ্যমে শক্তিশালী করা হয়েছে, তা এখন পর্যন্ত নিয়ে নেয়া হয় নাই। তাঁর আত্মা মৃতু্যর পর্যায়ে পৌছায় নাই। সেই ‘কালিমা’ আল্লাহর কাছে ফেরত যায় নাই বরং এই পৃথিবীতে তার কাজ বাকী রয়ে গেছে। এই বিস্তারিত আলোচনার পর আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে, ইসাকে এক ধরনের ঘুমন্ত অবস্ ায় উপনীত করে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাওয়া হয়। ঈসা যারা যান নাই বরং তাঁকে এই পার্থিব মাত্রা (Dimension) থেকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী অন্য মাত্রায় নিয়ে যাওয়া হয় (প্রকৃত সত্য আল্লাহই অবগত আছেন)। ২। কাতালা (মেরে ফেলা): এই শব্দটি সাধারনভাবে হত্যা করা বা মেরে ফেলা অর্থে ব্যবহৃত হয়ে থাকে। কোরআনে মৃতু্য বা হত্যা বোঝাতে আরবী “কাতালা” শব্দ ব্যবহার করা হয়েছে। উদাহরণ স্বরূপ বলা যায় যে, সুরা গাফির বা (মুমিনুন ২৬) এ বলা হয়েছে: ফারাও (ফিরাউন) বলিল, আমাকে ছাড়িয়া দাও, আমি মুসাকে হত্যা করি এবং সে তারপর প্রভুকে ডাকুক আহ্বান কর ক। আমি আশংকা প্রকাশ করি যে, তোমাদের ধর্ম পরিবর্তন করে দিবে এবং এই রাষ্ট্রে বিপর্যয় সৃষ্টি করবে। আমি মুসাকে হত্যা করিব। এই বাক্যে “আকতালু্য” ব্যবহার করা হয়েছে যা ক্রিয়া “কাতালা” শব্দ থেকে উদ্ভূত। অন্য একটি আয়াতে এই শব্দটি এভাবে ব্যবহার করা হয়েছে, কারণ তারা বহু পয়গম্বরকে হত্যা করিয়াছে (ইয়াকতুলুনা) যদিও এটি করার জন্য তাদের কোন অধিকার ছিল না। (সুরা বাকারা–৬১)। এই আয়াতের মূলে আরবী “ইয়াকতুলুনা” শব্দ ব্যবহার করা হয়েছে যা কাতাল শব্দ থেকে সৃষ্ট। এর অর্থ অত্যন্ত স্পষ্ট তা হলো, হত্যা করা। নিম্নলিখিত আয়াত সমূহে “কাতালা” শব্দের ব্যবহার বা প্রয়োগ পর্যবেক্ষণ করে নবীদের মৃতু্য সম্পর্কে কোরানে ব্যবহৃত শব্দ “কাতালাকে” সঠিক প্রয়োগ বা অর্থ স্পষ্ট হয়ে উঠবে। তাহারা যাহা বলিয়াছে তাহা এবং নবীদিগকে অন্যায়ভাবে হত্যা (ওয়া কাতলাহুম) করার বিষয় আমি লিখিয়া রাখিব (সুরা আলে ইমরান– ১৮১)
তখনই তোমরা অহংকার করিয়াছ আর কতককে অপকার করিয়াছ এবং কতককে হত্যা (তাকতুলুনা) করিয়াছ (সুরা বাকারা–৮৭) তোমরা যদি মুমিন হইতে তবে কেন তোমরা অতীতে আল্লাহর নবীকে হত্যা তাকতুলুনা করিয়াছিলে?
(সুরা বাকারা–৯১) যাহারা আল্লাহর নির্দশন বা আয়াতকে অস্বীকার করে অন্যায়রূপে নবীদের হত্যা করে (ইয়াকতুলুনা) যারা মানুষের মধ্যে ন্যায় পরায়নতার নির্দেশ দেয় তাদেরকে হত্যা করে। (সুরা আলে ইমরান–২১)
যদি তোমরা সত্যবাদী হও, তবে কেন তাহাদিগকে হত্যা (লা-কাতালতুমুহুম) করিয়াছিল। (সুরা আলে ইমরান–১৮৩) সে বলিল, আমি তোমাকে হত্যা (লা আক্ তুলুন্না কা) করব। (সুরা মায়েদা ২৭)। আমাকে হত্যা করিবার জন্য (লিআক তুলিক) তুমি হাত তুলিলেও তোমাকে হত্যা (লা আক্ তুলুন্না কা) করার জন্য আমি যাও তুলিব না। (সুরা মায়িদা–২৮) ফিরাউনের স্ত্রী বলিল, এই শিশু আমার ও তোমার জন্য নয়ন প্রীতিকর। ইহাকে হত্যা করিওনা (লাতাকতুলুহু)। (সুরা সাস–৯)
হে মুসা, পরিষদবর্গ, তোমাকে হত্যা করবার (লি ইয়াকতুলকা) পরামর্শ করিতেছে। (সুরা সাস–২০) ইব্রাহীমের সম্প্রদায় শুধু এই বলিল, ইহাকে হত্যা (উকতুলুহু) কর (সুরা আন কাবুত– ২৪)। ৩। হালাকা– ধ্বংস করা, নিশ্চিহ্ন করা। কোরআনে ক্রিয়াপদ “হালাকা” শব্দটি “ধ্বংস করা” বা নিশ্চিহ্ন করা অর্থে বোঝায়। বিভিন্ন আয়াতে শব্দটি ধ্বংস করা, নিশ্চিহ্ন করা, হত্যা করা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। সুরা গাকিব (মুমিনুল) একটি আয়াতে যার উদাহরণ পাওয়া যায়। যখন ইউসুফ মৃতু্যমুখে (হালাকা) পতিত হয় (হালাকা), তখন তুমি বলিলে, আল্লাহ তার পরে আর কখনও কাউকে নবী হিসাবে প্রেরণ করেন না (সুরা গাফির–৩৪)। এই আয়াতে যখন তিনি মারা যান, “ইয়াহ হালাকা” অর্থ মৃতু্য হওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। ৪। মা’তা মৃতু্য: কোরআনে পয়গম্বরদের মৃতু্যর ঘটনা বর্ণনা প্রসঙ্গে মা’তা শব্দটি প্রয়োগ করা হয়েছে। মা’তা অর্থাৎ সে মারা গিয়াছে এবং মূল এ শব্দটি থেকে অনেক শব্দ ব্যবহার করা হয়েছে। সোলায়মানের মৃতু্য প্রসঙ্গে সুরা সাবায় উল্লেখ করা হয়েছে, যখন আমরা সোলায়মানের মৃতু্য ঘটাইলাম (মওত) তখন জিনদিগকে তাহার মৃতু্যর (মাওতিহি) বিষয় জানাইল, কেবল মাটির পোকা যাহা তাহার লাঠি খাইতেছিল (সুরা সাবা– ১৪)। ইয়াহিয়ার সম্পর্কে বলা হয়েছেঃ তাহার প্রতি শান্তি যে দিন সে জন্ম লাভ করে, যেদিন তার মৃতু্য (ইয়ামাতু) হইবে এবং যেদিন সে জীবিত অবস্ ায় উত্থিত হইবে। (সুরা মরিয়াম– ১৫) যখন তিনি মৃতু্য বরণ করেন, বাক্যটি প্রকাশ করার জন্য “ইয়ামুতু” শব্দ ব্যবহার করা হয়েছে্ একই শব্দ ইয়াকুবের মৃতু্যর ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে: ইয়াকুবের যখন মৃতু্য (মউত) আসিয়াছিল তখন কি তুমি সেখানে উপসি্ ত ছিলে?
(সুরা বাকারা–১৩৩) মুহাম্মদের প্রসঙ্গে বলা হয়েছে, মুহাম্মদ একজন রাসুল মাত্র, তাহার পূর্বে বহু রাসুল গত হইয়াছে। যদি সে মারা যায় (মা’তা) অথবা নিহত (কুতিলা) হয়, তাহলে তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করবে? (সুরা আলে ইমরান– ১৪৪)
তিনি (মরিয়াম) বলিলেন, হায়, ইহার পূর্বে আমি যদি মরিয়া যাইতাম ও লোকের স্মৃতি হইতে সম্পূর্ণ বিলুপ্ত হইতাম (সুরা মরিয়ম– ২৩)
আমরা তোমার পূর্বেও কোন মানুষকে অনন্ত জীবন (খুলদ) দান করি নাই। সুতরাং তোমার মৃতু্য হইলে উহারা কি চিরজীবী হইয়া থাকিবে (সুরা আম্বিয়া– ৩৪) এবং তিনিই আমার মৃতু্য ঘটান (ইউমিতুন্নী) অতঃপর পুনর্জীবিত করবেন (সুরা আস শোয়ারা –৮১)। ৫। খালিদ: চিরজীব কোরআনের বিভিন্ন আয়াতে মৃতু্যবরন করা, বা হত্যা করা শব্দটি সরাসরি ব্যবহার না করে অন্য একটি শব্দ ব্যবহৃত হতে দেখা যায়, সেটি হলো “খালিদ” অর্থাৎ অমর বা চিরঞ্জীব। “খালিদ” শব্দের অর্থ হিসাবে চিরস্ ায়ী বিবেচনা করা যায়। উদাহরনস্বরূপ কোরআনের সুরা আম্বিয়ায় বলা হয়েছে: আমি তাহাদিগকে এমন দেহ বিশিষ্ট করি নাই যে, তাহারা আহার্য গ্রহণ করিত না। তাহারা চিরঞ্জীব (খালিদিনা) ছিল না। (সুরা আম্বিয়া– ৮)
৬।সালাবা- ক্রুশবিদ্ধ করে হত্যা করা, পয়গম্বরদের মৃতু্যর বিষয়টি বর্ণনা প্রসঙ্গে কোরানে “সালাবা” শব্দটি ব্যবহার করা হয়েছে। এই শব্দটির অর্থ ফাঁসী দেওয়া, ক্রুশবিদ্ধ করা এবং হত্যা করা। এই ক্রিয়াদটি নিম্নবর্ণিত আয়াত সমূহে ব্যবহার করা হয়েছে। তাহারা তাহাকে হত্যাও করে নাই বা ক্রশবিদ্ধ (ওয়া–মা–সালাবুহু) করে নাই। (সুরা নিসা– ১৫৭)। প্রভুকে মদ্যপান করাইবে এবং অপরজন শুলবিদ্ধ (ইয়ুসলাবু) হইবে। (সুরা ইউসুফ ৪১) তাহাদিগকে হত্যা অথবা ক্রুশবিদ্ধ (ইউসাল্লাবু) করা হইবে (সুরা মায়িদা– ৩৩)। আমি (ফিরাউন) তোমাদের হস্তপদ বিপরীত দিক হইতে কর্তন করবই, অতঃপর তোমাদের সকলকে শুলবিদ্ধ (লা–ইউসাল্লি বান্নাকুম) করিব। (সুরা আরাফ– ১২৪)। আমি তো তোমাদের হস্তপদ বিপরীত দিক হইতে কর্তন করিব এবং তোমাদিগকে খর্জুর বৃক্ষের কান্ডে শুলবিদ্ধ (ইউসাল্লাবান্নাকুম) ফিরাউন বলিল, আমি অবশ্যই তোমাদের হাত এবং পা বিপরীত দিক হইতে কর্তন করিব এবং তোমাদের সকলকেই শুলবিদ্ধ (ইউসাল্লি বান্নাকুম) করব। (সুরা শুআরা–৪৯)। এই বিস্তারিত আলোচনার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে, পয়গম্বগনের মৃতু্য সম্পর্কিত বিষয় বর্ণনা প্রসঙ্গে ভিন্ন ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাতালা কোরআনে ঘোষণা করেছেন, ঈসাকে হত্যা করা হয় নাই বরং তাঁর মত সাদৃশ্যপূর্ন কোন ব্যক্তিকে যেখানে দেখা গিয়েছিল বা দেখানো হয়েছিল এবং ঈসাকে বা তার আত্মাকে নিয়ে যাওয়া হয়েছিল। “তাওয়াফ্ফা” শব্দের অর্থ আত্মা নিয়ে যাওয়া, ঈসা ক্ষেত্রে এ বিষয়টি এই ভাষায়ই প্রকাশ করা হয়েছে। অন্যান্য পয়গম্বরের “কাতালাহু” এবং মা’তা শব্দ ব্যবহার করা হয়েছে। এই আলোচনায় আবারও প্রমানিত হয় যে, ঈসার ঘটনাটি একটি ব্যতিক্রমধর্মী বিষয়। ঈসাকে যে মারাও যাননি বা তাকে হত্যাও করা হয় নাই এ ব্যাপারে সন্দেহাতীত প্রমান হলো, আল্লাহতালা স্বয়ং ঘোষণা করেছেন যে, ঈসাকে তিনি তার উপসি্ তিতে তথা সান্নিধ্যে উঠিয়ে নিয়েছেন। আমি, তোমাকে, আমার নিকট তুলিয়া লইতেছি (রাফিউকা) এবং যাহারা কুফরী করিয়াছে তাহাদের মধ্য হইতে তোমাকে পবিত্র করিতেছি আর তোমার অনুসারীদেরকে কেয়ামত পর্যন্ত কাফিরদের উপর প্রাধান্য দিতেছি। (সুরা আল ইমরান– ৫৫)
বরং আল্লাহতালা তাহাকে তাহার নিকট তুলিয়া লইয়াছেন (সুরা নিসা– ১৫৮)। আল্লাহতালা ঈসাকে উদ্ধার ও নিরাপত্তা দান করে তাঁকে ঈসা তাঁর কাছে তুলে নিয়েছেন। এক্ষেত্রে (রাফিউকা ও রাফাহু) এসব আয়াতে ব্যবহার করা হয়েছে, এগুলি আরবী ‘রাফা’ শব্দ থেকে উদ্ভুত যার অর্থ হলো তুলে নেওয়া। এই সকল আয়াতের মর্মানুযায়ী ইসলামী চিন্তাবিদগণ একমত হয়েছেন যে, ঈসা মৃতু্যমুখে পতিত হন নাই বরং তাঁকে আল্লাহর সান্নিধ্যে তুলে নেয়া হয়েছে অর্থাৎ শরীর ও আত্মাসহ উর্ধে নিয়ে যাওয়া হয়েছে। ইসলামী চিন্তাবিদ আবু মুসা আল আযহারী সুরা আল ইমরানের ৫৫ নং আয়াত ও সুরা নিসার ১৫৮ নম্বর আয়াতের বরাতে লিখেন যে, ঈমানদারদের মধ্যে এ ব্যাপারে একটি ঐক্যমত্য (ইজমা-এ উম্মত) রয়েছে। ঈসা শরীর ও আত্মাসহ নিরাপদে জীবিত অবস্ ায় বেহেশতে অবস্ ান করছেন। হাসান বসরী কান্তে (Cantay) ‘রাফিউকা’ “শব্দের অর্থ নিজের (আল্লাহর) কাছে তুলিয়া নেয়া”। অর্থাৎ আল্লাতালা, ঈসাকে তার নিজের কাছে শরীর ও আত্মাসহ তুলিয়া নিয়াছেন। ইবনে তাইমিয়া মত প্রকাশ করেছেন, তার সান্নিধ্যে তুলিয়া নিয়াছেন - এই আয়াতের মর্মার্থ হলো আল্লাহতালা ঈসাকে শরীর ও আত্মাসহ তাঁর নিজের কাছে তুলিয়া নিয়াছেন। শাহিদ আল কাওসারী উল্লেখ করেছেন, উর্ধ্বে আরোহন বিষয়টি অত্যন্ত স্পষ্ট ও নিশ্চিত যে, এ ব্যাপারে কোন কোন মতদ্বৈততার অবকাশ নাই। তিনি সুরা আল ইমরান এর ৫৫নং আয়াত ও সুরা নিসার ১৫৭-১৫৮নং আয়াতের ব্যাখ্যা তার বক্তব্যের সমর্থনে প্রমাণ হিসাবে উদ্বৃত করে বলেছেন যে, এটা সন্দেহাতীত। আরো বলেন তিনি নাস (Naas) শব্দের অর্থ হলো নিশ্চিত বা সন্দেহাতীত যা কোরআনের আয়াত ও হাদীস দ্বারা সমর্থিত। আলোচ্য আয়াতগুলিতে “রাফার” অর্থ হলো নীচে থেকে উর্ধ্বে উত্তোলন করা বা এক স্ ান হইতে অন্যস্ ানে স্ াপন করা বা পরিবহন করা। এই আয়াতের কোনরকম রূপক ভাবে ব্যাখ্যা করার সুযোগ বা অবকাশ নাই। তাই আলোচ্য আয়াতের অন্য কোন অর্থ বা ব্যাখ্যা যেমন সম্মান বৃদ্ধি করন বা অবস্ ানের মর্যাদা বৃদ্ধি করার কোন প্রমান নাই। পবিত্র কোরআনের বর্ণিত আয়াত সমূহ ও ইসলামী চিন্তাবিদদের ভাষ্য অনুযায়ী ঈসাকে জীবিত অবস্ ায় তাঁর শরীরসহ আল্লাহর সান্নিধ্যে তুলিয়া নেয়া হয়। এটি আল্লাহতালার মহা কুদরত যা ঈমানদারদের জন্য অত্যন্ত আবেগ ও উৎসাহের বিষয়। যারা দাবী করে থাকেন, তাঁর এই উর্ধ্বে আরোহনের বিষয়টি আত্মিক বা র হানী। যা প্রকৃত ঘটনার সাথে সংগতিপূর্ণ নয় মর্মে প্রতীয়মান এবং ইসলামী চিন্তাবিদদের লেখনী তা সমর্থন করেনা। এই ঘটনার আর একটি গুর ত্বপূর্ণ প্রমান হলো আরবী “বাল” শব্দের ব্যবহার প্রসঙ্গে। এই শব্দটি সুরা নিসার ১৫৮নং আয়াতে উল্লেখ আছে যার আক্ষরিক অনুবাদ হলো “ইহা নয় বরং উহা” আরবী ভাষাতত্ত্ব অনুযায়ী এটি একটি গুর ত্বপূর্ণ নির্দেশনা। কারণ আরবী ভাষাতত্ত্বের নিয়ম অনুযায়ী এই শব্দটি যে বাক্যের পরে ব্যবহৃত হয় তা পূর্ববর্তী বাক্যের সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে। ঈসার ক্ষেত্রে কোরআনের বর্ণনা এরকম তারা তাকে হত্যা করে নাই (সুরা নিসা– ১৫৭)। “বাল, বরং পক্ষান্তরে বা অপর পক্ষে আল্লাহ তাঁকে তার নিজের কাছে তুলিয়া নিয়েছেন (সুরা নিসা– ১৫৮)”। এতে তার মৃতু্যর বিপরীতে জীবিত থাকার প্রমানই বহন করে। আল্লাহতালা অবিশ্বাসীদের বিভ্রান্ত করার জন্য ঈসাকে তাঁর নিকট জীবিত অবস্ ায় তুলিয়া নিয়াছেন। উল্লেখিত সকল প্রমান নির্দেশ করে যে, ঈসা অদ্যাবধি জীবিত অবস্ ায় আল্লাহর সান্নিধ্যে অবস্ ান করছেন। তিনি এই পৃথিবীতে আল্লাহ্র নির্ধারিত সময়ে পুনরায় আগমন করবেন। প্রকৃত সত্য আল্লাহ অবগত আছেন। পবিত্র কোরআনে ঈসাকে অবিশ্বাসীদের থেকে পবিত্রকরনের জন্য উপরে তুলে নেয়া হয়েছে মর্মে উল্লেখ করা হয়েছে। আমার (আল্লাহর) নিকট তুলিয়া লইতেছি (ওয়া-রা-ফিউকো) এবং যাহারা কুফরী করিয়াছে তাহাদের মধ্যে হইতে তোমাকে পবিত্র করিতেছি (মুতাহ্ হির কা)। আর তোমার অনুসারীগণকে কেয়ামত পর্যন্ত কাফিরগণের উপর প্রাধান্য দিতেছি। (সুরা আল ইমরান– ৫৫)। ‘মুতাহহিরিকা’, শব্দের মূল হলো তাহ্–আরা অর্থ পবিত্রকরন। ইসলামী চিন্তাবিদগণ এই শব্দের ব্যবহার ঈসার জীবিত অবস্ ায় আল্লাহর সান্নিধ্যে তুলে নেয়ার একটি প্রমান হিসাবে বিবেচনা করেন। এই বুদ্ধিজীবীরা এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন যে, আমি, তোমাকে আমার সান্নিধ্যে তুলিয়া লইতেছি। তোমাকে কাফিরদের বা পাপীদের এই পরিবেশ থেকে পবিত্র করিতেছি। আল্লাহতালা ঈসাকে অবিশ্বাসী, কাফির ও পাপীদের নিকট থেকে পবিত্রকরনের মাধ্যমে নিজের কাছে তুলিয়া নিয়াছেন। অর্থাৎ অবিশ্বাসী ও খোদাদোহীরা ঈসাকে হত্যা করার যে হীন ষড়যন্ত্র করেছিল, আল্লাহতালা তা বানচাল বা বিফল করে দেন এবং অবিশ্বাসীরা তাদের চক্রান্ত বাস্তবায়ন করতে ব্যর্থ হয়। তাই তিনি জীবিত অবস্ ায় আল্লাহর সান্নিধ্যে অবস্ ান করার বিষয়টি নিশ্চিত হিসাবে গণ্য করা হয়। তাছাড়া এই আয়াতে আরো অনুধাবন করা যায় যে, অবিশ্বাসী ও খোদাদ্রোহীদের পরিবেশ থেকে তাঁকে শারীরিকভাবে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। তাই ঈসা মৃতু্যমুখে পতিত হয়েছেন এবং তার আত্মা উর্ধ জগতে নিয়ে যাওয়া হয়েছে মর্মে যে ধারনা বা মতবাদ চালু করা হয়েছে তা অবশ্য অসত্য ও ভিত্তিহীন (আল্লাহ ভাল জানেন)। একটি আত্মার শুধু উর্ধারোহন এর অর্থ এও হতে পারে যে, তাকে পবিত্র করা হয় নাই। সম্পূর্ণ বা সার্বিক পবিত্র করন দেহ ও আত্মার পরিশুদ্ধকরনের মাধ্যমেই সম্পূর্ণ হয়ে থাকে। ঈসার উচ্চ নৈতিক মান সম্পর্কে কোরআনে বলা হয়েছে, “আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মলাভ করিয়াছি, যেদিন আমার মৃতু্য হইবে এবং যে দিন জীবিত অবস্ ায় আমি উত্থিত হইব (সুরা মরিয়ম– ৩৩)। ঈসার আত্মা অবশ্যই নিষ্কুষ ও নিষ্পাপ তথা মাসুম। তবে তার পরিবেশ নিষ্পলক ছিল না। তাছাড়া যে ধরনের খোদাদ্রোহী, অবিশ্বাসী ও পাপী লোক দ্বারা তিনি পরিবেষ্টিত ছিলেন তা ছিল অপবিত্র বা পাপ-পংকিল। অবিশ্বাসী বা কাফিরগন যে অপবিত্র সেটি কোরআনের সুরা তাওবায় বলা হয়েছে মুশরিকরা তো অপবিত্র সুতরাং এই বৎসরের পর তাঁরা যেন মসজিদুল হারামের নিকট না আসে (সুরা তাওবা– ২৮)। অর্থাৎ ঈসার পবিত্রকরনের অর্থ হলো কায়িকভাবে ঐ অপবিত্র পরিবেশ থেকে তাঁকে অপসারন। ঈসার পবিত্রকরন এবং আল্লাহর সান্নিধ্যে তুলে নেয়া - এ প্রকৃত সত্য আল্লাহ জানেন। এ ব্যাপারে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে । মিশরীয় ইসলামী চিন্তাবিদ খলীল হেয়াস্ (Khalil Herras) “পবিত্রকরন” এর তাৎপর্য ব্যাখ্যা প্রসঙ্গে উল্লেখ করেছেনঃ ঈসাকে অবিশ্বাসী ও দুষ্ট লোকদের হাত বা পরিবেশ থেকে মুক্তকরণ হিসাবে গণ্য করতে হবে। এ কাজ কখনও মৃতু্য ও কবরস্ করার মাধ্যমে সম্পন্ন করা সম্ভব নয়। এটি শুধু মাত্র তাঁকে সশরীরে বেহেশতে আরোহনের মাধ্যমেই করা সম্ভব (মুহাম্মদ খলীল হেরাস, ফাস্ল আল্লযাকাল ফি রালফি ইসা হায়ান ওয়া নুযুলিহ ওয়া কাতালিহ আজ দাজ্জাবল; পৃ– ৬৬) আল হামিদী ইয়াজর (Elmali) ঈসার (আ:) পবিত্রকরণ সম্পর্কে মতামত প্রকাশ করে বলেন, তাঁর উর্ধ্বাকাশে আরোহনের বেপরোয়া। আর এই আমার সান্নিধ্যে উর্ধ্বে তুলিয়া নেয়ার মাধ্যমে আমি তোমাকে পরিশুদ্ধ করিব। কাফের, মুশরিক ও অবিশ্বাসীদের নিকট থেকে এবং পরবর্তীতে তাদের ব্যাপারে তোমার আর কোন দায়–দায়িত্ব থাকবে না। এর মাধ্যমেই প্রকাশিত তাই এ প্রসঙ্গে অন্য কোন ব্যাখ্যার প্রয়োজন হয় না (The Time Religion the Language of the Quran, পৃঃ ১১১২-১৩)

