ঈসার প্রত্যাবর্তন

6 / 9 · 10 মিনিট পড়া

ঈসার পৃথিবীতে প্রত্যাবর্তন প্রসঙ্গে আল হাদীস

ঈসা আল্লাহর সান্নিধ্যে জীবিত অবস্ ান বর্তমান এবং আখেরী জমানায় দুনিয়ায় পুনরায় আগমন করবেন। এ বিষয়টি বিস্তারিতভাবে বিভিন্ন হাদীস সংকলন ও গ্রন্ াবলীতে উল্লেখ রয়েছে। এ সব গুলির মধ্যে সায়াবনীর। মালিক (রঃ) এর আলমুয়াত্তাহ সহী Khuzayma ও Ibn Hibban ইবনে হাম্বলের মুসনাদ ও আল–তায়ালিসি সবচেয়ে নির্ভরযোগ্য হাদীস সমূহের মধ্যে অন্যতম হিসাবে বিবেচিত। তাছাড়া অনেক ইসলামী বুদ্ধিজীবি এ বিষয়ে ব্যাপক গবেষণা করে বিশ্লেষণ ধর্মী পুস্তক রচনা করেছেন। যা দুর্লভ উৎস হিসাবে পরিচিত। এ ইসলামী চিন্তাবিদদের শীর্ষে রয়েছেন আবু হানিফা। আল ফিকাহ আল আকবর পুস্তকের শেষ অধ্যায়ে আবু হানিফা লিখেছেন:

দজ্জাল, (Antichrist) ইয়াজুজ ও মাজুজ (Go and Magog) এর আগমন বাস্তব সত্য। সূর্য পশ্চিমে উদয় হবে এটি একটি বাস্তব সত্য। অনুরূপভাবে ঈসার বেহেশত থেকে অবতরন ও সত্য। কিয়ামতের অন্যান্য আলামত বা নিদর্শনাবলী যা নির্ভরযোগ্য ও প্রামান্য হাদীসে উল্লেখিত আছে তা বাস্তব সত্য। ঈসার অবতরন বা প্রত্যাবর্তন বিষয়ক হাদীসসমূহ হলো “তাওয়াতুর”। এটি এমন একটি বিশেষ পরিভাষা যা সমস্ত হাদীস বিভিন্ন উৎস থেকে সঠিক, নির্ভরযোগ্য ও সঠিক হিসাবে প্রতিষ্ঠিত এবং বংশ পরম্পরায়, সংরক্ষিত বিধায় সকল ধরনের বিভ্রান্তি ও সন্দেহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত। সাধারনভাবে নির্ভরযোগ্য হাদীসসমূহ বিভিন্ন হাদীস বিশারদ কর্তৃক বর্ণিত। তাই এগুলোর মধ্যে কোন ধরনের ভুলের অবকাশ থাকে না। ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আল যুরজানী এ তত্ত্ব বা মতবাদ সম্পর্কে লিখেছেন:

সাধারনভাবে নির্ভরযোগ্য হাদীস সমূহে বিভিন্ন বর্ণনকারীদের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত এবং ইসলামী ঐতিহ্যের দ্বারা সুপ্রমানিত। কারণ এতবেশী সংখ্যক বর্ণনাকারী কোন মিথ্যার উপরে্‌ একমত হতে পারেন না। যদি বর্ণনাকারীর বর্ণনায় শব্দ, অর্থ ও ভাষা যদি সংগতিপূর্ণ হয় তাহলে শব্দের নির্ভরতা নিশ্চিত বলা হয়। যদি অর্থ বিষয়ে মিল থাকে কিন্তু কিছু শব্দের ক্ষেত্রে অমিল থাকে তাহলে বলা হয় তত্ত্বের নির্ভরযোগ্যতা তথা সঠিকতা (আলি–সায়ীদ আল শরীফ), জাফর আল–আমানী ফি সারাহ মুখতাছার আল–সায়ীদ আল শরীফ আল জুরযানী ফি মুসতালাহ্‌ আল হাদীস, পৃ– ৪৬।) আমরা কিছু নির্বাচিত হাদীস উদ্বৃত করছিঃ

  • মরিয়ম তনয় ঈসা অবশ্যই পৃথিবীতে অবতরন করবেন এবং ন্যায়বান শাসক ও বিচারক হিসাবে দায়িত্ব পালন করবেন।

(নাওয়বী সহীহ মুসলিমের পর্যালোচনা)।

  • মরিয়মের পুত্র ঈসা যতদিন না পৃথিবীতে সুশাসক ও ন্যায়বান বিচারক হিসাবে আসবেন ততদিন পর্যন্ত কেয়ামত হবে না।

(সুনান ইবনে মাজাহ)।

  • সেই সত্ত্বার কসম, যার যাতে আমার প্রান। মরিয়ম পুত্র ঈসা অচিরেই তোমাদের মধ্যে ন্যায়পরায়ন শাসক হিসাবে অবতরন করবেন। (সহীহ বোখারী)

  • ঈসা ও আমার (মুহাম্মদের মধ্যে অন্য কোন নবী নাই। তিনি অবশ্যই পৃথিবীতে অবতরন করবেন। তাকে দর্শন করে তাঁকে তোমরা চিনে নিও। তিনি একজন মধ্যম আকৃতির পুর ষ হবেন। তাঁর গায়ের রং হবে লালচে ধরনের সাদা। তিনি হলুদ রং এর দুই প্রস্ কাপড় পরিধান করবেন। তার চুল থেকে পানি ঝরতে থাকবে। যদিও তখন কোন বৃষ্টি থাকবে না। তিনি জনতার সাথে ইসলামের জন্য সংগ্রাম করবেন। তিনি দজ্জালকে (Antichrist) হত্যা করবেন বা অকার্যকর করবেন। অতঃপর পৃথিবীতে ৪০ বৎসর অবস্ ান করবেন। এরপর তিনি মৃতু্যমুখে পতিত হবেন। মুসলিমরা তাঁর জন্য দোয়া করবেন (সহীহ বোখারী ও সহীহ মুসলিম)

  • মরিয়মের পুত্র ঈসা যখন পৃথিবীতে অবতরন করবেন তোমাদের মধ্য থেকে তোমাদেরকে নেতৃত্ব দিবেন, তখন তোমরা কি করবে? (সহীহ মুসলিম)

  • মরিয়ম তাঁর পুত্র ঈসা তখন পৃথিবীতে অবতরন করিবেন। মুসলমানদের নেতা তাঁকে সালাতের ইমামতি করার জন্য আহ্বান জানালে তিনি বলবেন, না আপনাদের অনেকে অন্যদের উপর নেতৃত্ব প্রদান করার জন্য ক্ষমতাপ্রাপ্ত (সহীহ মুসলিম)

বিখ্যাত ও সম্মানিত ইসলামী বুদ্ধিজীবীগন যাদের মধ্যে সুনানে আবু দাউদ ও মকতুবাত এ রাব্বানী, অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে, আল্লাহতালা প্রতি শতকে ধর্মের মূল্যবোধ সমুন্নত রাখতে ও ধর্মে যে সব কুসংস্কার ও ধর্মবিরোধী কার্যক্রম অনুপ্রবেশ করে তা থেকে ঐ ধর্মকে মুক্ত করে ধর্মের মূল ধারায় ফিরিয়ে আমার জন্য একজন সংস্কারক প্রেরণ করেন। আবু হোরায়রার বর্ণনা থেকে জানা যায় যে, রসুল বলেছেন, নিশ্চয় মহাপরাক্রমশালী আল্লাহতালা প্রতি শতকের প্রথম দিকে একজন ধর্মীয় সংস্কারক প্রেরণ করেন, যিনি ধর্মের মধ্যে অনুপ্রবেশকারী বিভিন্ন কুসংস্কার, বিদআত ও অতিরিক্ত যা রয়েছে তা থেকে ধর্মকে মুক্ত করবেন (সুনানে আবু দাউদ)। আমাদের নবীর থেকে একটি হাদীসের মাধ্যমে জানা যায় যে, ইমাম মাহদী ইসলামী বর্ষপঞ্জী অনুযায়ী ১৪০০ শতকে আবির্ভূত হবেন। ইমাম মাহদীকে কেন্দ্র করে জনগণ একত্রিত হবে ১৪০০ হিজরী বৎসরে। (রিসালাত আল হুর জ আল মাহদী, পৃ– ১০৮)। ইসলামের নৈতিক মূল্যবোধ সমগ্র বিশ্বে এই শতকে প্রবর্তন করা হবে। পক্ষান্তরে

দজ্জালের (AntiChirst) মতবাদ তথা আর্থ সামাজিক, রাজনৈতিক মতবাদ ও

পদ্ধতি সমাজজীবন থেকে চিরকালের জন্য নির্বাসিত হবে। কিন্তু এই অগ্রগতির ধারা ১০০ বছর বজায় থাকবে। অতঃপর বিশ্ব সমাজ জীবনে ১৫০০ শতকে (হিজরী) নৈতিক অধঃপতন ঘটবে। একজন বিখ্যাত হাদীস বিশারদ ও হাম্বলী মযহারের প্রতিষ্ঠাতা। হাম্বল তিনি একটি হাদীসের উদ্বৃতি দিয়ে উল্লেখ করেছেন, মুহাম্মদ বলেছেন যে, মানব জাতির ইতিহাস ৫৬০০ বছরের পুরনো আর এই হিসাব তাঁর পর্যন্ত। আহমদ ইবনে হাম্বল তার গ্রনে্ উল্লেখ করেছেন, এই পৃথিবীর বয়স পাঁচ হাজার ছয়শত বছর। (আল বোরহান ফি আলামত আল মাহদী আখির আল জামান, পৃ– ৮৯)। অনেক হাদীসে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ আছে যে, এই পৃথিবীর বয়সসীমা ৭০০০ বছর। ইবনে মালিক বলেছেন, মুহাম্মদ বর্ণনা করেন, এই পৃথিবীর সময়সীমা আখেরাতের হিসাবে ৭ দিন। আল্লাহতালা বলেন, তোমার প্রভুর বিচারে একদিন হলো তোমাদের গণনায় ১০০০ বছর। আল্লাহ এই পৃথিবীর বয়স ৭০০০ বছরের সমপরিমান নির্ধারন করেছেন। এই সময়কালের পূন্য কর্ম সমূহের পরিমান ৭০০০ বছরের সমপরিমান। যদি কেহ তার ভাইয়ের কোন অভাব পূরন করে তাহলে তা আল্লাহর পথে সমস্ত দিন রোজা রাখা ও সমস্ত রাত্র আল্লাহর ইবাদতে থাকার সামিল। ইবন জায়েদ আল জুহানী বর্ণনা করেন, আমি রসুলকে বলিলাম, এই স্বপ্নে একটি সাত স্তর বিশিষ্ট মেহরানেব সবচেয়ে উপরের স্তরে রসুল উপরিষ্ট অবস্ ায় দেখলাম। রসুল এই স্বপ্নের ব্যাখ্যায় বলেন যে, তুমি যে ৭ স্তর বিশিষ্ট মেহরাব দেখেছো তার অর্থ হলো এই পৃথিবীর বয়স হলো ৭০০০ বছর। ১৩০০ শতকে সৈয়দ নুরসী উল্লেখ করেছেন ইসলামী ধর্মীয় মূল্যবোধের প্রাধান্যের সময় ১৫০০ বছর। তিনি বলেন, ১৫০০ বৎসর পর্যন্ত মুসলিমগণ সমগ্র বিশ্বে প্রাধান্য বিস্তার বজায় রাখতে সক্ষম হবে। এই সময়ের পর ইসলামী সমাজের নৈতিক মূল্যবোধ শেষ হয়ে যাবে এবং আখেরী জমানার শেষ দিকে অবিশ্বাসী ও কাফিরদের প্রাধান্য হবে যা ১৫৪৫ বছর (হিজরী বর্ষপঞ্জি হিসাবে) পর্যন্ত বলবৎ থাকবে (আল হাদীস)। আমার উম্মাহর মধ্যে একটি দল শেষ বিচারের দিন পর্যন্ত সত্যের উপর প্রতিষ্ঠিত পর্যন্ত থাকবে।

আমার উম্মাহর মধ্যে একটি দল। এই বাক্যগুলির আবজাদ গননা (Abjad

Numerology) অনুযায়ী আরবী ১৫৪২ (২০১৭) অর্থাৎ এই সময়কাল পর্যন্ত এই উম্মাহর প্রাধান্য অব্যহত থাকবে। সত্যের প্রতি একনিষ্ঠ থাকবে এটি আবজাদ গণনার ফল দাঁড়ায় ১৫০৬ (২০৮২) এর অর্থ হলো– ২০৮২ পর্যন্ত মুসলিম উম্মাহ, আলোকিত, প্রাধান্য ও বিজয়ী থাকবে। এরপর তাদের পরাজয় বা নৈতিক অবক্ষয় পুনরায় শুর হবে। পরবর্তীতে ১৫৪২ (২১১৭), “আল্লাহ ২৩ দিন ইচ্ছা করেন, “এই শব্দগুচ্ছের হিসাব অনুযায়ী যে সময় দাঁড়ায় তা হলো ১৫৪৫ (২১২০)। বিখ্যাত ইসলামী চিন্তাবিদ আল বারজানী বলেন, এই পৃথিবীর সময় সীমা ১৬০০ হিজরীর অধিক নয়। অর্থাৎ আখেরীতি জামানা হিজরী ১৫০০ শতকের মধ্যেই আসবে। আল্লামা সুয়তী একটি হাদীসের মর্মানুযায়ী বক্তব্য রেখেছেন যে, আমাদের নবী বলেন, আমার উম্মাহ এর আয়ুষ্কাল ১০০০ বছর তবে ১৫০০ বছরের অধিক নয়। (মুহাম্মদ ইবন আব্‌দ আর রসুল বারজানী, আল ইসাহ্‌ আহলি আশরাত আস্‌সাহ,

The Portents of the Doomsday, পৃ– ২৯৯)।

মুহাম্মদের হাদীস ও প্রসিদ্ধ ইসলামী চিন্তাবিদদের ভাষ্য ও ব্যাখ্যা অনুযায়ী এটা নিশ্চিতভাবে বলা যায় যে, ইসলামী ১৪০০ শতকে (হিজরী) আমরা বসবাস করছি এই শতকে মাহদী আগমন করবেন। এই শতকেই ঈসা পৃথিবীতে অবতরন করবেন। ইমাম মাহদীর উপসি্ তিতে ও নেতৃত্বে ইসলামের নৈতিক বিজয় সূচিত হবে এবং সমগ্র বিশ্ব ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসবে। (সুযুতী আল কাসকু আন মুজেয়াবাতী হাজিহিল উম্মাহ আল আলফু আল হায়ী লিল কাতাই; ২/২৪৮) এবং (তকসীর রহুল বায়ান বাসায়ী ৪/২৬২, আহমদ বিন হাম্বল, কিতাব আল ইলাল, পৃ– ৮৯)। ঈমানদারগণ মসীহ দজ্জাল এর ফিতনা তথা দুঃখ কষ্ট থেকে ইসার মাধ্যমে সংরক্ষিত থাকবে না। দজ্জাল (Anti Chirst) এর অর্থ মিথ্যাবাদী প্রবঞ্চক। যে ভাল ও মন্দের সত্য ও মিথ্যার, ন্যায় ও অন্যায়ের মধ্যে সংশয়, বিভ্রান্তি ও বিশৃংখলা সৃষ্টি করে মানুষকে দ্বিধা-দ্বন্দ্বে ফেলে দেয়। যে কোন বস্তুুকে তার স্বরূপ আচ্ছাদিত করে, ফলে প্রকৃত সত্য তথা বাস্তব দৃশ্যমান হতে দেওয়া হয় না। একটি মন্দ দুষ্ট, অসৎ, অশুভ, স্বত্তা যে সর্বত্র বিরাজমান সে এমন একজন যে, আখেরী জমানায় উপসি্ ত হবে। সে সকল ধরনের জঘন্য নির্মম, অসৎ, প্রবঞ্চনা, অপকর্ম বা কৃতকর্মের হোতা, উৎস বা ফিতনার কেন্দ্রবিন্দু হবে। প্রকৃতপক্ষে দজ্জাল একজন মানবীয় সত্তা, অথবা এটি একটি মতবাদ, আদর্শ বা কার্যক্রম ও চিন্তাধারা হতে পারে যা সকল প্রকার ধর্মীয় সৎ চিন্তার ও নৈতিক মূল্যবোধের পরিপন্ ী। অনেক হাদীসে দজ্জাল সম্পর্কে বিস্তারিত তথ্য বর্ণনা করা হয়েছে। পবিত্র কোরানের বিভিন্ন আয়াতে দজ্জালের মতবাদ, নৈতিক চিন্তা, চেতনা ও কর্মপদ্ধতি, ব্যবস্ া প্রভৃতি উল্লেখ করা হয়েছে। আবু হোরায়ারা বর্ণনা করেন, তিনটি জিনিস রয়েছে যা জাহির বা বাহির বা প্রকাশিত হলে যার পূর্বে যদি ঈমান না থাকে, তাহলে তার কোন উপকারে আসবে না, তা হলো: দজ্জাল, পশু ও পশ্চিম দিকে সূর্যোদয় (আল তিরমিজি)। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যে সমস্ত হাদীসে দজ্জাল ও আখেরী জমানার নিদর্শন বর্ণিত আছে সে সম্পর্কে বলেছেন:

দজ্জালের জাহির হওয়া, ইয়াজুজ ও মাজুজের আবির্ভাব সত্য, পশ্চিমে সূর্যোদয় সত্য, ঈসার বেহেশত থেকে অবতরন, শেষ বিচারের দিনের অন্যান্য নিদর্শনাবলী বা আলামত সমূহ, যা নির্ভরযোগ্য ও প্রমান্য হাদিস সমূহে উল্লেখ করা হয়েছে এ সবই বাস্তব সত্য। (আবু হানীফা, নুমান ইবন সবিত)। আমাদের নবীর হাদীসে দজ্জাল ও তার বৈশিষ্ট সম্পর্কে বিস্তারিত তথ্যাদি বর্ণনা করা হয়েছে। দজ্জাল ধর্মের সঠিক পথ থেকে জনগণকে বিচু্যত করবে। যে মন্দকে ভাল, ভালকে মন্দ হিসাবে তার অনুসারীদের কল্পিত সুবিধা ও (যারা তাকে মান্য বা অনুসরন করবে না তাদেরক নির্যাতন করবে) সমগ্র বিশ্বে বিশৃংখলা সৃষ্টি, দ্বন্দ্ব, সংঘাত উসকে দিবে, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের বির দ্ধে কাজ করবে এবং এসব অবৈধ কাজ করার জন্য লোকদের বাধ্য করবে। দজ্জালের সময়ে প্রকৃত ঈমানরা কঠিন আপদ, বিপদ ও বিষয়ের সম্মুখীন হবে এবং অধিকাংশ লোক তাদের ধর্মের নৈতিক মূল্যবোধ বা বিশ্বাস হারিয়ে ফেলবে। দজ্জালের আবির্ভাব সমগ্র বিশ্বে গভীর প্রভাব ফেলবে। বিশ্ব মানবতা গভীর সংকট বিপদ-আপদ ও মহা বিপর্যয় ও নির্যাতনের সম্মুখীন হবে। যেহেতু দজ্জালের প্রধান শিকার হবে ধর্মীয় মূল্যবোধ, চিন্তাচেতনা ও প্রকৃত ঈমানদারগণ তাই এই সময়টি প্রকৃত ঈমানদারদের জন্য বিশেষ কষ্টকর ও অসুবিধাজনক হবে। বহুলোক দজ্জালের বিভ্রান্তির শিকার হয়ে তার অনুসারী তথা ঈমানহারা হবে। এ ধরনের পরিসি্ তি মোকাবিলা করার জন্য পৃথিবীর সকল বিবেকবান ও ঈমানদারদের প্রচন্ড বিরোধিতা করা উচিত হবে। এই পরিসি্ তি উত্তরনের পক্ষে ন্যায় ও সত্যের অনুসারীদের কঠোর বুদ্ধিবৃত্তিক সংগ্রাম করতে হবে। এভাবেই আল্লাহতালা চাইলে তাদের বিজয় সূচিত হবে। আমদের প্রিয় নবী বলেছেন, মানব জাতির ইতিহাসে এই ব্যক্তি (দজ্জাল) দুষ্ট, পাপী, নীতিহীন ও অনিষ্টকর ব্যক্তি পূর্বে কখনও পৃথিবীর বুকে আগমন করেনি এবং এ ব্যাপারে ঈমানদারদের সতর্ক থাকতে বলেছেন। এই সতর্কবানী বিশেষ ভাবে গুর ত্বপূর্ণ:

আমি এসব তোমাদের কাছে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করছি, যাতে তোমরা বিষয়টি বা পরিসি্ তি সম্পর্কে সঠিক ধারনা পাও ও দজ্জালের ফাঁদ বা থাবা তথা আক্রমন থেকে নিজেদের রক্ষা করতে পারো এবং তোমাদের পরবর্তী প্রজন্মকেও এ সম্পর্কে বলতে পারে। কারণ সকল ধরনের ফিতনার মধ্যে দজ্জালের ফিতনাই সবচেয়ে নিকৃষ্ট। (নায়াম ইবন মাসুদ, ইসমাইল মুতলূ)

(Sign of the Last Day, Mut Publication, Istanbul: ৯২-৯৩)

রসুলের এই উপদেশ দজ্জালের ফিতনা থেকে আল্লাহর আশ্রয় পাওয়ার জন্য মোনাজাত করা মুসলমান জাতির প্রধান দিকনির্দেশনা হিসাবে কাজ করছে। মুসলমানদের বিভিন্ন উপদল, গোত্র, নির্বিশেষে তাদের ফরজ নামাজে ৫ বার দজ্জালের ফিতনা থেকে রক্ষা করার জন্য মোনাজাত করে থাকে। রসুল এ ব্যাপারে ঈমানদারদের জন্য যে মোনাজাত শিখিয়েছেন তা হলোঃ আবু হোরায়া বর্ণনা করেন, রসুল বলেছেনঃ যখন কেহ নামাজে তাশাহুদ, পাঠ করে, সে যেন অবশ্যই আল্লাহর কাছে ৪টি বিপদের ব্যাপারে সাহায্য প্রার্থনা করে বলবে, হে আল্লাহ, তোমার কাছে জাহান্নামের শাস্তি বা আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন ও মরনের পরীক্ষা থেকে এবং মসীহ আল দজ্জালের অপকারিতা ও পরীক্ষা থেকে রক্ষা করো। (সহীহ মুসলিম)

নবী এই মুনাজাত তাঁর সাহাবাদের ব্যক্তিগতভাবে শিক্ষা দিয়েছেন এবং প্রত্যেক পাঁচ বার নামাজের শেষে এই মুনাজাত করার উপদেশ দিয়েছেন। এ থেকে দজ্জালের ফিতনার গুর ত্ব ইসলামী শিক্ষাব্যবস্ ায় কত গুর ত্ব বহন করে তা সহজেই বোঝা যায়। পাঁচ ওয়াক্ত নামাজের পর ইসলামী চিন্তাবিদগণ মুনাজাতে এই শব্দগুলি যোগ করেছেন– আল্লাহুম্মা আজিরনী মিন ফিতনা আল মসীহ্‌ আল দজ্জাল ওয়া আল সুফীয়ান - হে আল্লাহ! আমাদেরকে মসীহ্‌ আল দজ্জাল ও সুফীয়ানদের বিপদ বা ফিতনা থেকে রক্ষা করো। দজ্জালের ফিতনার ব্যাপকতা ও বিস্তৃতি বিবেচনা করে ঈমানদারগণ তাদের নামাজের পর নিজেদের মুনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে এ ব্যাপারে আল্লাহর সাহায্য ও কর না ভিক্ষা করো। এ থেকে প্রতীয়মান হয় যে, মুসলমানরা মানবিক ও আধ্যাত্মিকভাবে দজ্জালের জন্য প্রস্তুত আছে। যাহোক, দজ্জালের বির দ্ধে সবচেয়ে বড় প্রস্তুতিই হলো ঈসা পৃথিবীতে আগমন। ঈসা দ্বিতীয় বার আগমনের এটাই প্রমান করবে যে, মুসলিমরা দজ্জালের ফিতনার বির দ্ধে আল্লাহর নিকট যে, দোয়া করে তা কবুল করা হয়েছে। কারণ দজ্জালের ফিতনার একমাত্র সমাধান হলো ঈসা পৃথিবীতে আগমনের মাধ্যমে। হাদীসের বর্ণনা মতে, এটাই বাস্তব সত্য। হাদীসে উল্লেখ আছে যে, ঈসা কে যখন দেখবে, তখন লবন যেমন পানির মধ্যে গলে যায়, দজ্জাল সেই রকম ভাবে গলে যাবে। কোন কোন হাদীছে ঈসা কিভাবে দজ্জালকে নিষি্ৃয় বা অকার্যকর করবেন সেটি বর্ণনা করা হয়েছে:

বিশ্বব্যাপী যখন দজ্জালের কুপ্রভাব, অত্যাচার, নির্যাতন ছড়িয়ে পড়বে, তখন আল্লাহ মসীহ, ঈসা মরিয়ম তনয়কে প্রেরণ করবেন। ঈসার সাথে দজ্জালের এর জের জালেমের নিকট তেল আবিবের কাছে (Ludd) এ দেখা হবে। তখন তিনি দজ্জালকে ধ্বংস করবেন। (সহীহ মুসলিম) ঈসাকে যখন আল্লাহর দুশমন (দজ্জাল) দেখবে, তখন সে ধ্বংস হয়ে যাবে, যেমন লবন পানিতে গলে যায়। ঈসা যদি তাকে আক্রমন নাও করেন তবুও দজ্জাল সম্পূর্ণভাবে গলে যাবে বা ধ্বংসপ্রাপ্ত হবে। আল্লাহতালা, ঈসার হাতেই দজ্জালের ধ্বংস নির্ধারিত করছেন। (সহীহ মুসলিম-৬৯২৪)

ঈসা দজ্জালকে অশুভ ও হিংস্র অচিরেই প্রত্যাবর্তন করবেন তখন তিনি করবেন। তখন তিনি দজ্জালকে ধ্বংস করবেন। (Treatise on the second coming of the Messiah, Istanbul: Ekmel Publishers, GP 121).

এ কারনে ঈমানদের জন্য ও যারা দজ্জালের ফিতনা থেকে নিজেদের রক্ষা করতে চায় তাদের কাছে সবচেয়ে গুর ত্বপূর্ণ বিষয়। এরা সর্বন্তিকরণে ঈসাকে সমর্থন করবেন এবং তার প্রকৃত আগমনের পূর্বে ঈসার জন্য সর্বোকৃষ্ট পরিবেশ সৃষ্টির জন্য সবকিছু নিয়োজিত রাখবেন এবং সম্ভাব্য সবকিছু করবেন। এক দিকে মুসলিমগণ অতি অবশ্যই দজ্জালের প্রবঞ্চনা, কুটচক্রজাল উন্মোচন করবেন এবং দজ্জালী ব্যবস্ ার সাথে সামঞ্জস্যপূর্ণ সকল চিন্তাধারা মতবাদ ও তত্ত্বের বির দ্ধে কঠোর বুদ্ধিবৃত্তিক সংগ্রাম অব্যহত রাখবেন। অন্যদিকে, ঈসার আগমনের পর তিনি যে, ব্যাপক নৈতিক, ধর্মীয়, আর্থ–সামাজিক ও রাজনৈতিক মতাদর্শিক সংগ্রাম শুর করবেন সেটি সমর্থন করার জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করবেন। পবিত্র কোরআনে, প্রদত্ত তথ্য ও হাদীসের মাধ্যমে প্রাপ্ত পরিসি্ তি পর্যালোচনা করে দেখা যায় মানব ইতিহাসের সবচেয়ে যুগান্তকারী ও গুর ত্বপূর্ণ ঘটনা অতি সন্নিকটে। এই ঐতিহাসিক যুগ সন্ধিক্ষনে যারা দেখার গৌরব অর্জন করতে চান, তারা এ ব্যাপারে অত্যন্ত আবেগাপ্লুত হয়ে এই সম্ভাবনার ব্যাপারে গভীর আগ্রহ ও উৎসাহ দেখাবেন তা বলারই অপেক্ষা রাখেনা। একই সাথে তাদের ব্যক্তিগত দায়–দায়িত্ব মহান কর্তব্য সম্বন্ধেও সচেতন থাকতে হবে। এ ব্যাপারে প্রথম পদক্ষেপ হবে তারা এবং তাদের জন্য আশেপাশে যারা রয়েছে তাদের নিয়ে ঈসা আগমনের জন্য প্রস্তুতি গ্রহণ করা।