সৈয়দ নুসরীর রিসালা আন নূর গ্রনে্ ঈসার পৃথিবীতে দ্বিতীয়বার আগমনের ব্যাপারে অনেক গুর ত্বপূর্ণ তথ্য পরিবেশন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, কোরআন ও হাদীসের আলোকে বলা যায় যে, কিভাবে আখেরী জমানায় ঈসা পৃথিবীতে প্রত্যাবর্তন করবেন। তিনি কিভাবে খৃষ্টানদের সঠিক ধর্মীয় মূল্যবোধ অনুসরন করে তাদের ভ্রান্ত ধর্মীয় আচার অনুষ্ঠান পরিত্যাগ করার আহ্বান জানিয়ে তাঁকে অনুসরন করার কথা উল্লেখ করবেন, কিভাবে মুসলমান ও খৃষ্টানগণ একত্রিত হয়ে একযোগে কাজ করবে। কিভাবে ইমাম মাহদী ও ঈসা সমগ্র বিশ্বে ইসলামী ধর্মীয় মূল্যবোধ ফিরিয়ে আনবেন ইত্যাদি। যাকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ১৩ শতকের মুহাদ্দেদ বা মন্তব্য বা ধর্মীয় সংস্কারকের মর্যাদা দেওয়া হয় তার। সৈয়দ নুরসীর বক্তব্য বা মন্তব্য অনেক ক্ষেত্রে ভুল বা অপব্যাখ্যা করা হয়েছে। বিশেষ করে কিছু সংখ্যক লোক এই ভুল সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ইমাম মাহদী ও ঈসার “সম্মিলিত ব্যক্তিত্ব” প্রকৃতপক্ষে আগমনই করবেন না। কিন্তু প্রকৃতপক্ষে সৈয়দ নুরসীর বক্তব্য কখনও এ ধরনের অর্থে প্রকাশ বা ব্যক্ত করা হয়নি। বরং রিসালত আননুর পুস্তকে সৈয়দ নুরসী অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, ঈসা স্বয়ং আখেরী জামানায় এই পৃথিবীতে প্রত্যাবর্তন করবেন। “সম্মিলিত ব্যক্তিত্ব” এর মতবাদ ঈসা এবং মাহদীর মত আধ্যাত্মিক ব্যক্তিত্বের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কোন প্রশ্নই আসেনা যা কোরানে বর্ণিত আল্লাহতালার আইনের দৃষ্টিতে অগ্রহণযোগ্য। কোন পয়গম্বর বা নবী সম্মিলিত ব্যক্তিত্ব নিয়ে পৃথিবীতে আগমন করেন না। কোরআনে বিভিন্ন জনগোষ্ঠীর কাছে প্রেরিত পয়গম্বরের জীবন, তাদের সংগ্রাম তাদের বানী ইত্যাদি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে্ এই সব পয়গম্বরগণ তাদের জীবনের প্রায় শেষ পর্যায়ে, তারা যাদের নিকট প্রেরিত হয়েছিলেন, তাদের কাছে ধর্ম প্রচার করেছেন, এই সব নবী গণ তাদেরকে আল্লাহর শাস্তি সম্পর্কে সতর্ক করেছেন ও বিশ্বাসীদের জন্য বেহেশতের সুসংবাদ দিয়েছেন। এই সব মহান আল্লাহর নবীগণ তাদের বির দ্ধে বিভিন্ন ধরনের চাপ, ষড়যন্ত্র ও সংগ্রাম অত্যন্ত ধীরসি্ র ভাবে আল্লাহর উপর নির্ভর করে সহ্য ও মোকাবেলা করেছেন। তারা তাদের জনগোষ্ঠির কাছে আল্লাহ কর্তৃক প্রেরিত ধর্মীয় অনুশাসন অনুযায়ী তাদের চরিত্র গঠন ও সকল কাজ নির্বাহ করার জন্য আহ্বান জানিয়েছেন। এ সব থেকে এটাই প্রমানিত হয় যে, নবীগণ যে অদৃশ্য বা আধ্যাত্মিক সত্ত্বা হিসাবে ধর্ম প্রচার করেন নাই বরং রক্তমাংসের মানুষ বা ব্যক্তি হিসেবে একাজ সমাধা করেছেন। আল্লাহতালার এই অমোঘ বিধান শত শত বছর যাবত চালু আছে, যা সমগ্র ইসলামের ইতিহাসে সমভাবে প্রযোজ্য। পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে যে, সব নবীদেরকে কেন্দ্র করে একদল ঈমানদার ব্যক্তিবর্গ সকল নবী রসুলদের যুগেই ছিলেন বা থাকবেন। তাঁরা তাদের নবী রসুল শিক্ষা তাদের জীবনে হুবহু অনুসরন করে আসছেন। এই সব ঈমানদার লোক, যারা তাঁদের পয়গম্বরগণের উপর বিশ্বাস স্ াপন করেছেন এবং তাদের শিক্ষা ও কর্মকান্ড ব্যক্তি জীবনে অনুসরন ও প্রতিপালন করেছেন। এই সব নবী/রসুলের কর্মকান্ড চিন্তা চেতনাকে সম্মিলিত ব্যক্তিত্ব হিসাবে অবিহিত করা হয়েছে। এই বিষয়টি পবিত্র কোরআনে বিভিন্ন নবী রসুল দের ঘটনাবলীতে স্পষ্ট হয়ে উঠে। উদাহরণস্বরূপ বলা যায় যে, আমাদের নবী মুহাম্মদের অনুসারীগণ একটি সম্মিলিত ব্যক্তিত্ব এর প্রতিনিধিত্ব করতো। কিন্তু এটা তখনই সম্ভব ছিল যখন নবী স্বয়ং তাদের মধ্যে উপসি্ ত ছিলেন। এই বিধান আখেরী জমানায় পরিবর্তিত হবে না। সৈয়দ নুরসী বলেছেন, ঈসা ও ইমাম মাহদী ব্যক্তিগতভাবে উপসি্ ত থেকে ঈমানদের বিভিন্ন সম্প্রদায়ের নেতৃত্ব ও দিক নির্দেশনা দিবেন। সৈয়দ নুসরী, সম্মিলিত ব্যক্তিত্ব শব্দগুচ্ছ কোরানের বিধানের সাথে সংগতিপূর্ণ অর্থেই ব্যবহার করেছেন। প্রকৃতপক্ষে তাঁর নিজের ছাত্রদের সম্পর্কে ইংগিত করে এটিকে সম্মিলিত ব্যক্তিত্ব হিসাবে ব্যবহার করে। তিনি নিজেই এই গ্র পের প্রধান ছিলেন। রিসালত আল নুর এর সম্মিলিত ব্যক্তিত্ব বলতে তার অনুসারীরা ও তার লেখনীসমূহ মান্যকরীদেরও বোঝাত। নুর আন্দোলনের নেতাকে এ ধারা থেকে বাদ দেওয়ার বা আলাদাভাবে দেখার সুযোগ নাই। এটা সার্বিকভাবে জানতে ও বুঝতে হলে, এটা করতে হলে বিসালত আল বর্নিত, ঈসার দ্বিতীয় আগমনের বিষয়টি বিস্তারিতভাবে জানতে পারি:
১.
একজন অসাধারন ব্যক্তি যিনি অলৌকিক ক্ষমতা সম্পন্ন। তিনি সেই হিংস্র দর্জ্জাল এর কার্যক্রম বন্ধ করতে সক্ষম। যিনি নিজেকে এ সব অলৌকিক কার্যক্রমের মধ্যেও নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন। তিনি যেন কোন রকম বিভ্রান্তির শিকার হওয়া থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন। অর্থাৎ যদি সম্মোহনী ক্ষমতা, আধ্যাত্মিক বা প্রেতদের ক্ষমতা যা দেখে সবই বিস্মিত হয়ে পড়বেন এবং তিনি হবেন সেই ব্যক্তি যিনি হবেন ঈসা যিনি বিশ্বের অধিকাংশ লোকের নেতা। সৈয়দ নুরসী বর্ণনা করেছেন, কিভাবে দজ্জাল আখেরী জমানায় জাহির হবেন এবং সাধারন লোককে দজ্জাল বিভিন্ন অলৌকিক ক্ষমতা দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করবে। দজ্জালের এসব অপকর্ম ঈসার দ্বিতীয়বার আগমনের মাধ্যমে অপসারিত হবে, সৈয়দ নুরসী, আমাদের নবীর হাদীসের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছেন যে, দজ্জাল অনেক ধরনের অলৌকিক ও অস্বাভাবিক ও অদ্ভুত কাজ করতে সক্ষম হবে। এ ধরনের কিছু হাদীস নিম্নে উল্লেখ করা হল:
দজ্জাল একজন বেদুইনকে বলবে, আমি তোমার প্রভু, একথা কি তুমি বিশ্বাস করবে? যদি আমি তোমার মৃত মাতাপিতাকে পুনর ত্থিত করে দেখাতে পারি? তখন বেদুইন বলবে, হ্যাঁ। এ প্রেক্ষিতে তার দুইটি অনুচর শয়তান তার পিতা মাতার আকৃতিতে হাজির হবে (সুনানে ইবনে মাজাহ ৪০৭৭) সে একজন লোক ডাকবে, তার অনুচরদের বলবে একে করাত দিয়ে কেটে টুকরা তার নির্দেশে করে ফেল। সেই ব্যক্তির শরীর কেটে দু ভাগ করে ফেলা হবে। তখন যে উপসি্ ত জনতাকে বলবে, আমি আমার এই দাসকে কেটে দু ভাগ করে ফেলেছি। এখন আমি আবার তাকে জীবিত করব (সুনামে ইবনে মাজাহ) এসব হাদীস অনুযায়ী দজ্জাল এ ধরনের মিথ্যা অলৌকিক ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে তাকে মানুষের প্রভু হিসাবে মেনে নেওয়ার প্রচেষ্টা চালাবে। অল্পবুদ্ধি সম্পন্ন লোক, তার এই ক্ষমতাকে প্রকৃত অলৌকিক ক্ষমতা বিবেচনা করে তার আনুগত্য প্রকাশ করবে। প্রকৃতপক্ষে অলৌকিক কার্যক্রমের ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে তার পবিত্র বান্দাদের দেওয়া হয়ে থাকে। দজ্জালের এ সব অসাধারন ক্ষমতা কোন অলৌকিক ব্যাপার হবে না বরং তা হবে এক ধরনের শয়তানী শক্তি বা কালো যাদু বা (Black Magic), যা আল্লাহতালা অবিশ্বাসী দজ্জালকে ঈমানদারকে পরীক্ষা করার জন্য এ ক্ষমতা দান করবেন। সৈয়দ নুরসী লিখেছেন, এভাবে দজ্জাল এই ধরনের বিভ্রান্তিকর কৌশল ব্যবহারের মাধ্যমে বহু লোককে সে তার অনুসারী বা অনুগত বানাতে সক্ষম হবে। দজ্জালর এসব বিভ্রান্তিকর ও মিথ্যা অলৌকিক ঘটনা ঘটাতে থাকবে। এমন একসময়ে যখন সমস্ত খৃষ্টান জগৎ ঈসা পৃথিবীতে দ্বিতীয়বার আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকবে। ইহুদীরাও অনুরূপভাবে মসীহর জন্য অপেক্ষা করবে। এ কারনে দজ্জাল বহু লোক তার অপকৌশল ও (Black Magic) এর ক্ষমতা দেখে বিভ্রান্ত হয়ে পড়বে। সৈয়দ নুরসী দজ্জালের এই অপক্ষমতাকে তার ব্যক্তিগত ও একক ক্ষমতা হিসাবে বর্ণনা করে বলেছেন এটি কোন সম্মিলিত বা যৌথ ব্যক্তিত্ব নয়। সৈয়দ নুরসী বিষয়টি স্পষ্ট করে বলেছেন, দজ্জাল সম্মোহনী শক্তি ও (Hypnosis) অন্যান্য (Black Magic) এর ক্ষমতা প্রদর্শন করে লোকদের সাথে ধর্মীয় প্রবঞ্চনা (Religious Deception) করবে। এ আলোচনার প্রেক্ষিতে সন্দেহাতীতভাবে বলা যায় যে, দজ্জাল একজন ব্যক্তি, ঈসা ও একজন ব্যক্তি, ও ইমাম, মাহদী ও একজন ব্যক্তি। এখানে কোন রূপক বা যৌথ ব্যক্তিত্ব ইত্যাদি বিবেচনা করার কোন অবকাশ নাই। বিষয়টি রিসালাত আল নুর পুস্তকে বর্ণিত ঈসা দ্বিতীয়বার আগমনের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। সৈয়দ নুরসী বলেন, দজ্জালের এই ভয়াবহ ফিতনা বা বিপর্যয় থেকে মানব জাতিকে উদ্ধার করতে সক্ষম হবেন, এমন একজন মহান ব্যক্তি যিনি বিশেষভাবে আর্শীবাদপ্রাপ্ত যিনি আল্লাহর অনুগ্রহে অলৌকিক কার্যাবলী ঘটাতে পারদর্শী হবেন, এবং যাকে বিশ্বের অধিকাংশ মানুষ অনুসরন, মান্য ও সর্বোপরি শ্রদ্ধা করবে ও ভালবাসবে। এই ব্যক্তি যে, ঈসা ছাড়া অন্য কেহ নয় এ ব্যাপারে কোন ধরনের সন্দেহই কারো মধ্যে থাকার অবকাশ নাই। সৈয়দ নুরসী ঐখানে অত্যন্ত পরিস্কারভাবে ঈসা কে ব্যক্তি হিসাবে আখ্যায়িত করেছেন তাই ”যৌথ ব্যক্তিত্ব” সম্পর্কে সৈয়দ নুরসীর লেখনীর ব্যাপারে যে বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হয় তা অমূলক ও ভিত্তিহীন। তাছাড়া একজন অসাধারন ও অলৌকিক ক্ষমতা ব্যক্তি এবং মানবজাতির অধিকাংশ জনগণের পয়গম্বর এমন ব্যক্তির প্রতি ইংগিত করে সৈয়দ নুরসী ঈসাকেই এই কৃতিত্ত্বের অধিকারী হিসাবে সঠিকভাবেই বিবেচনা করেছেন। ঈসার ব্যক্তিসত্তা ও ব্যক্তিগত বৈশিষ্ট্য সম্পর্কেও সৈয়দ নুরসী অনেক গুর ত্বপূর্ণ তথ্য উল্লেখ করেছেন। ঈসা একজন ব্যক্তি হিসাবে অদ্ভুত, অসাধারন ও অলৌকিক কর্মকান্ড সম্পাদন করেছেন। তাছাড়া ঈসাকে ব্যক্তি হিসাবে পৃথিবীর অধিকাংশ জনগণ মান্য ও বিশ্বাস করে, শ্রদ্ধা ও ভালবাসে। সৈয়দ নুরসী, তার উন্নত জ্ঞানে অত্যন্ত সঠিক ভাবেই জানতেন কোন যৌথ ব্যক্তিত্বের পক্ষে অলৌকিক কাজ সম্পাদন করা সম্ভব না। তিনি আরো অবগত ছিলেন কোন যৌথ ব্যক্তিত্বকে পয়গম্বর হিসাবে পৃথিবীর অধিকাংশ জনতা বিশ্বাস করেনা। ঈসার এসব বিবরণ গুণাবলী ও বৈশিষ্ট পর্যালোচনা ও বিশ্লেষণ করে সৈয়দ নুরসী অত্যন্ত দ্বিধাহীন চিত্তে বিশ্ববাসী বিশেষ করে মুসলিম জনগণকে এই সুসংবাদ দিয়েছেন যে, ঈসা পৃথিবীতে একজন ব্যক্তি হিসাবেই প্রত্যাবর্তন করবেন। সৈয়দ নুরসী বর্ণনা করেন, রসুল বলেছেন, ঈসা দজ্জালের ফিতনা (দুঃখ-কষ্ট বিপর্যয়) নির্মুল করবেন। অন্যকথায় মানবজাতিকে উদ্ধার করবেন । এ কারনে তাকে ত্রাণকর্তা বলা হয়। সৈয়দ নুরসী উল্লেখ করেছেন, হাদীসে বর্ণিত আছে, যখন আল্লাহর দুশমন ঈসাকে তখন লবন দেখবে পানিতে যেমনিভাবে লবন গলে সে (দজ্জাল) তথা ধ্বংসপ্রাপ্ত হবে এবং যদি তিনি (ঈসা তাকে দজ্জালকে আক্রমন নাও করতেন সে সম্পূর্ণরূপে ধ্বংস প্রাপ্ত হতো। কিন্তু আল্লাহ ঈসার হাতে দজ্জালের ধ্বংস নির্ধারিত করেছেন (সহীহ মুসলিম)। দজ্জাল যখন বিশ্বে ফিতনা সৃষ্টি করতে থাকবে, আল্লাহ মসীহ ঈসা মরিয়ম তনয়কে দুনিয়ায় প্রেরণ করবেন। সকল খোদাদ্রোহী বা অবিশ্বাসী যে ঈসার গায়ের খুশবু শুকবে, সেই মৃতু্যমুখে পতিত হবে। আর তার গায়ের খুশবু ততদূরই যাবে যতদূর পর্যন্ত তিনি দেখতে পারবেন। তখন ঈসা দজ্জালের খোঁজ করতে থাকবেন। অতঃপর তিনি দজ্জালকে লুদ (Ludd) এর ফটকে ধরে ফেলবেন এবং তাকে ধ্বংস করবেন। ঈসা দজ্জালকে তাড়া করবেন এবং লুদ এর বায়তুল মোকাদ্দাস এর নিকট গেইট তাকে ধরে ফেলবেন এবং একটি আয়কর তাকে ধ্বংস করবেন (সহীহ মুসলিম)। “সেই ব্যক্তি” কথাগুলি ব্যবহার করে সৈয়দ নুরসী বিষয়টি অত্যন্ত স্পষ্ট করেছেন যে, ঈসা একজন ব্যক্তি সৈয়দ নুরসী হতে হবে একথা বলেন নাই। পক্ষান্তরে ঈসার বিষয়ে বর্ণনা প্রসঙ্গে তিনি সবসময় এক বচন ব্যবহার করেছেন। অর্থাৎ তিনি ঈসা একক ব্যক্তি বা সত্তা হিসাবে বর্ণনা করে তিনি ঈসা কে অত্যন্ত স্পষ্টভাবে ও সন্দেহাতীতভাবে একজন অসাধারন আর্শীবাদপ্রাপ্ত ব্যক্তি হিসাবে নিশ্চিত করেছেন। তিনিই যে আল্লাহর নবী ঈসা এটা শুধু ঈমানের আলোতেই জানা যাবে। সকলে বিষয় জানতে বা বুঝতে পারবে না। অনুরূপভাবে ভংয়কর ও হিংস্র দজ্জাল ও সুফীয়ানী গোষ্ঠীও হয়ত তারা হয়ত নিজেরাও জানবে না যে, তারা আসলে তাই (আল্লাহ সর্বজ্ঞ)। সৈয়দ নুরসী বলেছেন, আখেরী জামানায় ঈসা পৃথিবীতে প্রত্যাবর্তন করবেন। কিন্তু সবাই এই আর্শীবাদপুষ্ট মহান ব্যক্তিকে চিনতে সক্ষম হবে না। ঈসার এই পৃথিবীতে অবতরন প্রসঙ্গে সৈয়দ নুরসী বর্ণনা করেছেন, কিভাবে ঈসা মানবীয় আকৃতিতে, আখেরী জমানায়, দুনিয়ায় আল্লাহর কুদরত হিসাবে অবতরন বা প্রত্যাবর্তন করবেন। এই বর্ণনার মাধ্যমে সৈয়দ নুরসী অতি সুষ্পষ্টভাবে ঈসাকে একজন ব্যক্তি হিসাবে কোন যৌথ ব্যক্তিত্ব হিসাবে নয়, খৃষ্টান জনগোষ্ঠিকে নেতৃত্ব ও দিক নির্দেশনা প্রদান করবেন। এ প্রসঙ্গে সৈয়দ নুরসী বলেন, যখন ঈসা প্রথম দুনিয়ায় প্রত্যাবর্তন করবেন তিনি প্রথম অবস্ ান বুঝতে পারবেন না যে, তিনিই পয়গম্বর ঈসা। তিনি পরর্তীতে তা অনুধাবন করবেন এ ব্যাপারে যৌথ ব্যক্তিত্ব এর কোন মতবাদের অস্তিত্বের প্রশ্নই আসেনা। সৈয়দ নুরসী বলেন, ঈসার কাছের লোকরা তাদের ঈমানের আলোয় তাদের সেই বহু প্রতীক্ষিত পয়গম্বরকে চিনতে সক্ষম হবে। এটা আবারও প্রমান করে যে, সৈয়দ নুরসী ঈসাকে কোন যৌথ ব্যক্তিত্ব হিসাবে উল্লেখ করছেন না। সৈয়দ নুরসী বলেছেন, সেই বহু প্রতীক্ষিত ব্যক্তি, এটি কোন যৌথ ব্যক্তিত্ব নয়। অনুরূপভাবে প্রতিটি ব্যক্তি তাকে চিনতে সক্ষম হবে না। অর্থাৎ যে কোন ব্যক্তি ঈসাকে চিনতে সক্ষম হবে না। সৈয়দ নুরসী বলেন, যখন ঈসা পৃথিবীতে আগমন করবেন, প্রকৃত ঈমানদারগণ তাঁকে দেখামাত্র তাদের ঈমানের আলোয় চিনতে সক্ষম হয়ে আল্লাহর ইচ্ছায় তারা ঈসার সমর্থক ও সাহায্যকারী হয়ে যাবে। সৈয়দ নুরসী উল্লেখ করেন, আখেরী জামানায় অভিশপ্ত দজ্জাল, সুফীয়ানী বংশের বিভিন্ন ব্যক্তিবর্গের চরিত্র, যারা ইমাম মাহদী ও ঈসা কে অস্বীকার করতঃ তাদের বির দ্ধে সর্বাত্মক বিরোধিতা ও দ্বন্দ্ব সংগ্রামে লিপ্ত হবে। তাদের কেউ সকলে চিনতে পারবে না। সৈয়দ নুরসী দজ্জাল ও সুফিয়ান গ্র প হিসাবে ভয়াবহ চরিত্র হিসাবে ব্যক্তি সত্তা হিসাবে বর্ণনা করেছেন। সৈয়দ নুরসী তার গ্রনে্ মাহদী ও ঈসাকে “ব্যক্তি” “ব্যক্তিত্ব” “জনৈক” ইত্যদি হিসাবে বর্ণনা করেছেন। এটি একটি পরস্পর বিরোধী ব্যাপার হয়ে দাঁড়াবে। দজ্জাল ও সুফিয়ানী বংশধরগণ ব্যক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে পক্ষান্তরে ঈসা এবং ইমাম মাহদী যৌথ ব্যক্তিত্ব হিসাবে আত্মপ্রকাশ করবেন। সৈয়দ নুরসী বর্ণনা করেছেন, যেমন মসীহ দজ্জাল, সুফিয়ানী বংশধর ব্যক্তি হিসাবে আগমন করবে, একারণেই ঈসা এবং ইমাম মাহদী যারা এদের ফিতনা নির্মূল করবেন তারাও আল্লাহর ইচ্ছায় আর্শীবাদপ্রাপ্ত ব্যক্তি হিসাবে আখেরী জামানায় উপসি্ ত হবেন। ইমাম মাহদীর ইমামতিতে ফরজ নামাজসমূহ আদায় করবেন ও তাকে অনুসরন করবেন। এই মিলন পরোক্ষভাবে কোরআনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ইংগিত বহন করে। আমাদের নবী উল্লেখ করেছেন, কিভাবে ঈসা ইমাম মাহদীর ইমামতিতে নামাজ আদায় করবেন। মাহদী যখন বায়তুল মুকাদ্দসে তাঁর সাথীদের সাথে নামাজ আদায় করতে থাকবেন। এমন সময় ঈসা যিনি ইতোমধ্যে ধরায় আবির্ভূত হয়েছেন, তাঁর সাথে পরিচিতি হবেন। ঈসা ইমাম মাহদীর কাঁধে হাত দিয়ে বলবেন, “নামাজ আদায় করার জন্য আপনি নির্দেশিত, আপনি অবশ্যই ইমামতি করবেন।” (আল কওল আল মুখ্তাদাসর ফি আলামত আল মাহদী আল মুনতাজার, পৃ– ২৫)
সৈয়দ নুরসী এই হাদীসটি উদ্বৃত করে, ঘটনাটি ঈসা ও ইমাম মাহদী দুনিয়াতে আগমনের বড় ধরনের একটি নির্দশন হিসাবে বর্ণনা করেছেন। আল্লাহর ইচ্ছায় ইসলামী নৈতিক মূল্যবোধ ঈসা মাহদীর সময়ে সমগ্র বিশ্বে বিজয়ী হবে। তাদের এই মহাবুদ্ধিবৃত্তিক সংগ্রাম যৌথভাবে বিশ্ব পরিচালনায় কার্যকর ভূমিকা রাখবে। ঈসা দুনিয়াতে পুনর্বার আগমন করবেন। তিনি ফরজ নামাজ ইমাম মাহদীর পিছনে আদায় করবেন এবং তাকে অনুসরন করবেন। আল্লাহর ইচ্ছায় যখন ঈসা পুনরায় দুনিয়ায় আগমন করবেন, তিনি প্রথম আগমনের সময় যেমন নামাজ আদায় করতেন তেমনি তার দ্বিতীয় আগমনের পরেই সেই রকম নামাজ আদায় করতে থাকবেন। কোরানে বিষয়টি এভাবে উল্লেখ করা হয়েছে:
তিনি ঈসা বলিলেন, আমি তো আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়াছেন, আমাকে নবী করিয়াছেন, যেখানেই আমি থাকি না কেন। তিনি আমাকে বরকতময় করিয়াছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাক ততদিন সালাত ও যাকাত আদায় করিতে।” (সুরা মরিয়ম ৩০-৩১)
ঈসা ও মাহদী আখেরী জামানায় বিশেষ আশীবাদপূষ্ট ব্যক্তি হিসাবে আগমন করবেন। ঈসা ইমাম মাহদীর পিছনে নামাজ আদায় করবেন এবং ইসলাম ধর্মীয় নৈতিক মূল্যবোধ বিশ্বে প্রাধান্য বিস্তার লাভ করবে। সৈয়দ নুরসী বিষয়টি পুনরায় উল্লেখ করেছেন। এটি একটি বিখ্যাত ও বহুল প্রচারিত ও নির্ভরযোগ্য হাদীস। তারা পরম্পরের সাথে মত বিনিময় করবেন। এ কারনে এ দুই মহান ব্যক্তিত্বের একই সময়ে একসাথে অবস্ ান অত্যন্ত জর রী। সমগ্র মুসলিম বিশ্ব ঈসার আগমনের এবং ইমাম মাহদীর পিছনে তার নামাজ আদায় প্রত্যক্ষ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আল্লাহর পথে সংগ্রামকারী আধ্যাত্মিক জনগোষ্ঠী ইমানের আলোয় ঈসা চিনতে পারবে তারা দজ্জালের অত্যাধুনিক বৈজ্ঞানিক জ্ঞান সম্পন্ন ব্যাপক সংখ্যক আধুনিক অস্ত্রশস্ত্র সজ্জিত সেনাবাহিনীর তুলনায় সংখ্যায় অনেক কম ও ছোট হবে। এটিও একটি পরোক্ষ নিদর্শন। ঈসার সময়ে উপসি্ ত থেকে এই আশীর্বাদপ্রাপ্ত মহান ব্যক্তিত্বের সাথে থেকে তাঁর সহায়তা করা, বা তাঁর অনুসারী হওয়া মুসলমানদের জন্য একটি অতি গৌরবজনক প্রত্যাশা। হাদীসের বর্ণনা ও সৈয়দ নুরসীর বক্তব্য অনুযায়ী জানা যায় যে, আল্লাহতালা ইমাম মাহদীকে এবং তার সহচারবৃন্দ যারা আল্লাহর পথে বুদ্ধিবৃত্তিক জেহাদে বা সংগ্রামে অংশ গ্রহন করবেন তাদেরকে সেই মর্যাদা দান করবেন যেমন ঈসার যে, অল্পসংখ্যক অনুসারীকে দিয়েছিলেন। সৈয়দ নুরসী বলেন, সত্যের জন্য বুদ্ধিবৃত্তিক সংগ্রাম তাছর নিজের সময়ের পরে শুর হবে। তাই ঈসা ও ইমাম মাহদীর সৈয়দ নুরসীর সময়ে আগমন করেন নাই। এই অধ্যায়ে সৈয়দ নুরসী এক গ্র পের কথা উল্লেখ করেছেন যারা ঈসার উপর বিশ্বাস স্ াপন করবে ও সমর্থন করবে যে, পথে তিনি তাদেরকে চলতে নির্দেশ দিয়েছেন। ঈসার প্রশংসনীয়, আধ্যাত্মিক শক্তি ও ক্ষমতা সম্পর্কে ধারনা হওয়াই আল্লাহর অপার অনুগ্রহ যাতে সে তাঁকে যথাযথ অনুসরন করতে পারে। এই অধ্যাত্মিক গ্র প, যারা আল্লাহর পথে ঈসার সাথী হবে তারা অতি উচ্চ মর্যাদার আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হবেন, যারা আল্লাহর পথে সার্বক্ষনিকভাবে বুদ্ধিবৃত্তিক সংগ্রামে নিয়োজিত থাকবেন। সৈয়দ নুরসী উল্লেখ করেছেন, ঈসা যে দলের নেতৃত্ব দিবেন তারা সংখ্যায় আল্লাহ বিরোধীদের তুলনায় খুব কম হবে। আল্লাহতালা কোরানে উল্লেখ করেছেন যে: কত ক্ষুদ্র একটি দল আল্লাহর হুকুমে অনেক বড় একটি দলের উপর বিজয় লাভ করল। (সুরা বাকারা– ২৪৯)
ঈসা ও মাহদীর প্রকৃত ঈমানদার অনুসারীগণ যদিও সংখ্যায় কম হবে তবুও আখেরী জমানায় তারা আল্লাহর অনুগ্রহে বিজয় লাভ করবেন এবং বিশ্বব্যাপী দজ্জালের ফিতনাহ সমূলে ধ্বংস করবে। ৫। হাদীসে বর্ণিত আছে যে দজ্জাল এত বেশী শক্তিশালী ও দীর্ঘায়ু হবে যে, শুধুমাত্র ঈসা তাকে ধ্বংস করতে সক্ষম হবেন। অন্য কেহ বা কিছু তা করতে পারবে না। অর্থাৎ শুধুমাত্র ঐশী, মর্যাদাপূর্ণ, বিশুদ্ধ ধর্মই দজ্জালের মত পথ ও তার প্রবল লুণ্ঠনকারী, লোভী, ক্ষমতাশালী শাসনের অবসান ঘটাতে সক্ষম হবে। ঈসার সত্য অনুসারীদের মধ্য হতেই এই ধরনের ধর্মের সৃষ্টি হবে যারা পবিত্র কোরানের অনুসরনকারী হয়ে এর সাথে সম্মিলিত হবে। ঈসার পৃথিবীতে প্রত্যাবর্তনের পর দজ্জালের অবৈধ ও ধর্মহীন দখল সম্পূর্ণ নিশ্চিহ্ন ও বন্ধ হবে। এই প্রসঙ্গে সৈয়দ নুরসী একটি হাদীসের উদ্বৃতি দিয়ে উল্লেখ করেন যে, শুধুমাত্র ঈসার মাধ্যমেই দজ্জালের ফিতনা দুনিয়া থেকে অপসারিত হবে। তিনি বলেন, জনগণ দজ্জালের খোদাদ্রোহী আক্রমনাত্মক ক্ষমতালোভী শাসন ব্যবস্ া নিশ্চিহ্ন করবে। দজ্জালের মিশন সম্পর্কে বলা হয়েছে যে, এটি ধর্মোদ্রাহিতা প্রচলন পবিত্র বিষয়কে অপবিত্র ও ধ্বংস করতে বদ্ধ পরিকর এই ধারা থেকে পৃথিবীকে মুক্ত ও স্বাধীন করবে। ঈসার প্রকৃত খৃষ্টান অনুসারীরা তাঁকে অনুসরন করবে। তার দ্বিতীয়বার আগমনের পর তিনি দজ্জালের ধর্মহীন মিশন ও কার্যক্রম চিরতরে খতম করবেন। নবীর একটি হাদীসের বরাত দিয়ে সৈয়দ নুরসী বলেছেন, শুধুমাত্র ঈসা বুদ্ধিবৃত্তিক ও সকল প্রকার কর্মকান্ডে দজ্জাল নিরস্ত্র বা ধ্বংস করতে সক্ষম হবেন এবং এর মাধ্যমে পৃথিবীকে দজ্জালের ফিতনা থেকে মুক্ত রক্ষা ও উদ্ধার করবেন। সৈয়দ নুরসী দজ্জালকে সে বা তিনি উল্লেখ করায় বোঝা যায় যে, সৈয়দ নুরসী তাকে একজন ব্যক্তি হিসাবে অভিহিত করেছেন। সৈয়দ নুরসীর মতে ব্যক্তি ঈসা দজ্জালের খোদাদ্রোহিতার প্রচার প্রসাবের সমাপ্তি ঘটাবেন। সৈয়দ নুরসী অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, ঈসা একমাত্র ব্যক্তি যিনি দজ্জালকে নিরস্ত্র ও ধ্বংস করতে সক্ষম। আর এভাবে তিনি ঈমানদারদের সুসংবাদ দিয়েছেন যে, ঈসার পৃথিবীতে আগমনের পর পৃথিবীতে শান্তি ও সৃমদ্ধি বিরাজ করবে। সৈয়দ নুরসী উল্লেখ করেছেন, দজ্জালের ফিতনা সমগ্র বিশ্বব্যপী অশান্তি, মারামারি, দ্বন্দ্ব-সংঘাত, যুদ্ধ, নীতিহীনতা ও দুর্নীতি ঘটতে থাকবে। এই ফিতনা সম্পূর্ণভাবে ঈসার মাধ্যমেই অপসারিত হবে। সৈয়দ নুরসী বলেন, দজ্জালের মিশন হলো ধর্মোদ্রোহিতার প্রচার ও প্রসার ও ধর্মহীনতার মাধ্যমে সকল প্রকার বিপর্যয় সৃষ্টি। সৈয়দ নুরসী বিশ্ববাসীকে এই সুসংবাদ দিয়েছেন যে, ঈসা পৃথিবীতে আগমন করে দজ্জাল সৃষ্ট সকল প্রকার শয়তানী ষড়যন্ত্র ও ক্ষমতা লোভীদের রাজত্ব ধ্বংস করবেন। ঈসা বিশ্বব্যাপী ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা পূর্বক পৃথিবী শাসন ও পরিচালনা করবেন। এখানে সৈয়দ নুরসী বিষয়টি পূনর্ব্যক্ত করেছেন যে, ঈসা শারীরিকভাবে মানবীয় সত্তা হিসাবে পৃথিবীতে আগমন করবেন। সৈয়দ নুরসী দজ্জাল সম্পর্কে বলেন যে, দজ্জাল একজন মানবীয় সত্তা এবং দজ্জালের সকল প্রকার অপকর্ম ও জুলুম নির্যাতন ও ব্যক্তি সত্তা ঈসা নির্মূল করতে সক্ষম হবেন। একটি উন্নত ঐশী পরিশুদ্ধ ধর্ম ঈসার অনুসারীদের মধ্য থেকে আবির্ভূত হবে। যারা কোরানের সত্যের সাথে মিলিত হয়ে এক যোগে কাজ করবে। ঈসা আল্লাহর বিশেষ আশীর্বাদ প্রাপ্ত পয়গম্বর। তিনি জনগণকে একমাত্র আল্লাহর উপর বিশ্বাস স্ াপন করতে এবং আল্লাহর নির্দেশিত ধর্মীয় নৈতিকতা অনুযায়ী জীবন পথে চলার জন্য আহ্বান জানাতেন। আল্লাহর সান্নিধ্যে তাঁকে তুলে নেয়ার পর খৃষ্টীয় ধর্মীয় বিশ্বাস বিকৃত হয়ে যায় এবং খৃষ্টানগণ আল্লাহর উপর বিশ্বাস থেকে বহু দূরে চলে যায়। ঈসার পৃথিবীতে দ্বিতীয়বার আগমনের পর তিনি খৃষ্টান ধর্মমতকে পবিত্র ও পরিশুদ্ধ করবেন। যে সমস্ত বিকৃতি ও বিভ্রান্তি খৃষ্টধর্মে অনুপ্রবেশ করেছে তা থেকে ধর্মকে মুক্ত করে এই মহান ধর্মকে তার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবেন। সৈয়দ নুরসী এই বাস্তব পরিসি্ তি এই ভাষায় প্রকাশ করেছেন, ঈসার অনুসারীদের মধ্য হতে সঠিক, পরিশুদ্ধ ধর্ম আত্মপ্রকাশ করবে। সৈয়দ নুরসী বর্ণনা করেছেন, খৃষ্ট ধর্ম ও ইসলাম ধর্ম এক হয়ে যাবে এবং তারা সবাই কোরানের অনুসারী হবে। তিনি আমাদের স্মরন করিয়ে দিয়েছেন, এসব ঘটনাবলীর প্রকাশ বিকাশ ও সংঘটিত হওয়া ঈসার দ্বিতীয় আগমনের নিদর্শন বা আলামত। সৈয়দ নুরসী বর্ণিত ঘটনাবলী এখনও সংঘটিত হয় নাই। সৈয়দ নুরসী ঈসা পৃথিবীতে আগমনের সুসংবাদ দিয়েছেন। পরবর্তীতে তিনি বিশেষ গুর ত্ব দিয়ে বলেছেন যে, ঈসা অথবা ইমাম মাহদী যারা সমসাময়িক হবেন অথবা সৈয়দ নুরসীর জীবিত থাকাকালীন সময় পর্যন্ত উপার্জন করবে। ঈসা পৃথিবীতে অবতরনের পর দজ্জালের ধর্মহীন কর্মকান্ড ধ্বংস ও নির্মূল হয়ে বন্ধ হয়ে যাবে। পবিত্র কোরান ও হাদীসে প্রদত্ত তথ্যের ভিত্তিতে সৈয়দ নুরসী উল্লেখ করেছেন যে, ঈসা পৃথিবীতে দ্বিতীয়বার আগমন করবেন। সৈয়দ নুরসী এ ক্ষেত্রে “অবতরন” বা “নীচে” নামিয়া আসার কথা বলতে ঈসাকে একজন ব্যক্তি হিসাবে বর্ণনা করেছেন। অর্থাৎ আল্লাহর কুদরতে ঈসা এই পৃথিবীতে মানবীয় আকৃতিতে ধরায় অবতরন করবেন। একক ব্যক্তিত্ব হিসাবে বা ব্যক্তি হিসাবে কোন যৌথ ব্যক্তিত্ব হিসাবে নয়। সৈয়দ নুরসীর ভাষ্য অনুযায়ী দজ্জালের খোদাদ্রোহিতামূলক সকল কর্মকান্ড ঈসার মানবীয় আকৃতির একজন ব্যক্তি হিসাবে পৃথিবীতে আগমনের পর শেষ হয়ে যাবে। ৬। হাদীসের বর্ণনা অনুযায়ী ঈসার বেহেশত থেকে দুনিয়াতে আগমনের বিষয়টি নিশ্চিত সত্য। তাছাড়া অন্যান্য তথ্যাদি এ ধরনের ইংগিত বহন করে। এটা একটি আল্লাহর অলৌকিক ঘটনা বা কুদরতও বটে। সৈয়দ নুরসী বলেন, এই পৃথিবীতে আখেরী জামানায় ঈসার আগমন একটি সি্ র নিশ্চিত বিষয়। আখেরী জমানায় ঈসার এই দুনিয়াতে দ্বিতীয়বার আগমন এমন একটি বাস্তব সত্য যা কোরআন ও হাদীসে বর্ণিত আছে। সৈয়দ নুরসী আরো বলেন, এই বিষয়টি নির্ভরযোগ্য হাদীসে অত্যন্ত স্পষ্টভাবে উল্লিখিত আছে। এগুলো সত্যিকার ঈমানদারদের জন্য অত্যন্ত শুভ সংবাদ। আল্লাহর ইচ্ছায়, যে সমস্ত ঈমানদার ব্যক্তি আখেরী জামানায় বেঁচে থাকবেন তারা ঈসার ২০০০ বছর পর এই পৃথিবীতে আগমনের অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করবেন। সৈয়দ নুরসী এ ক্ষেত্রে “নিশ্চিত” শব্দটি ব্যবহার করে উল্লেখ করেছেন যে, ঈসা দ্বিতীয়বার ধরায় এই আগমনের বিষয়টি সি্ র নিশ্চিত। সৈয়দ নুরসী যে হাদীসের ভিত্তিতে এ কথা বলার দৃঢ়তা দেখিয়েছেন, সেই হাদীসের শর্তানুযায়ী এ ব্যাপারে কোন ভিন্নমত প্রকাশের অবকাশ নাই। ৭। খৃষ্টবাদের “সম্বিলিত ব্যক্তিত্ব” হিসাবে ঈসা অধর্ম ও খোদাদো্রহিতার মূির্তমান প্রতীক হিসাবে দজ্জালকে তথা “সম্মিলিত ব্যক্তি” কে ধ্বংস করবেন। এই অনুচ্ছেদে সৈয়দ নুরসী বলেছেন, ঈসা পৃথিবীতে আগমন করবেন এবং বুদ্ধিবৃত্তিক যুদ্ধে দজ্জালের ফিতনা নির্মূল তথা ধ্বংস করবেন। ঈসা ব্যক্তিগতভাবে উপসি্ ত থেকে “সম্মিলিত ব্যক্তিত্বকে” নেতৃত্ব ও তাদেরকে দিক নির্দেশনা দিবেন। সৈয়দ নুরসী বর্ণিত এই বিষয়টি অধিকতর স্পষ্টীকরণের জন্য একটি বা দুটি প্রশ্নের সার্বিক উত্তর পযালোচনা করতে পারিঃ ১. একজন ব্যক্তি যিনি খৃষ্টধর্মের “সম্মিলিত ব্যক্তিত্বের” প্রতিনিধি। কোন সেই জন? ঈসা। ২. ঈসা কোন “সম্মিলিত ব্যক্তিত্বের” প্রতিনিধি খৃষ্ট ধর্মের সম্বলিত ব্যক্তিত্ব। এই প্রশ্নের উত্তরের মধ্যে দেখা যায় যে, সৈয়দ নুরসী, ঈসা এবং তার সম্মিলিত ব্যক্তিত্ব দুই মতবাদ হিসাবে উল্লেখ করেছেন। সৈয়দ নুরসী বলেন, দজ্জাল ব্যক্তিগতভাবে ধর্মাদ্রোহীদের সম্মিলিত “ ব্যক্তিত্ব । সৈয়দ নুরসী তাঁর লেখায় উল্লেখ করেছেন যে, বিভিন্ন হাদীসের প্রাপ্ত তথ্য “ প্রমানের মাধ্যমে জানা যায় যে, মুহাম্মদ আখেরী জমানায় যে সব ব্যক্তিবর্গের নাম উল্লেখ করেছেন, তাদের মধ্যে দজ্জালের নামও উল্লেখ আছে। সৈয়দ নুরসী ঈসা ও মাহদী সম্পর্কে বিস্তারিত তথ্য পরিবেশন করেছেন, এরা সবাই ব্যক্তি হিসাবে আখেরী জমানায় উপসি্ ত থাকবেন। এই বিষয়টিই সৈয়দ নুরসী নিশ্চিত করেছেন। ৮। যদিও ধর্মহীনতার যুগে খৃষ্ট ও ইসলাম ধর্ম দুর্বল ও শক্তিহীন হয়ে পড়েছিল, খৃষ্টধর্ম ও ইসলাম ধর্ম যুক্তভাবে ধর্মদ্রোহীতাকে ধ্বংস ও হীন বলে করতে সক্ষম হবে। এহেন পরিসি্ তিতে ঈসা, যিনি সশরীরে বেহেশতে অবস্ ান করছেন, তিনি এই পৃথিবীতে আগমনপূর্বক ধর্মের মূল ধারাকে নেতৃত্ব প্রদান করবেন। এটি সেই সর্বশক্তিমানের মহাসত্য সংবাদদাতার বানী। তাই ইহা অবশ্যই সত্য। এই ঘটনাবলী ঘটার অঙ্গীকার সেই মহান সত্ত্বার যিনি সব কিছুর উপর ক্ষমতাবান তাঁর। আর তিনি অবশ্যই এটি বাস্তবায়ন করবেন। সৈয়দ নুরসী বলেন, খৃষ্টানরা যখন কোরআনের দিকে ধাবিত হয়ে ইসলামের অনুসারী হয়ে যাবে, এই মহান দুই ধর্মের একত্রিকরনের মাধ্যমে সার্বিকভাবে পৃথিবীতে ধর্মের প্রাধান্য বৃদ্ধি পাবে এবং শক্তিশালী হবে। তারা সকল ধরনের নাস্তি ক্যবাদ, ধর্মদ্রোহিতার ইত্যাদি মতবাদের বির দ্ধে সংগ্রামে বিজয়ী হিসাবে আত্মপ্রকাশ করবে। ঈসা এমন সময়ে পৃথিবীতে প্রত্যাবর্তন করে ঈমানদের নেতৃত্ব দেবেন। সৈয়দ নুরসী উল্লেখ করেছেন, মুহাম্মদ আল্লাহতালা প্রদত্ত অঙ্গীকারের ভিত্তিতে এই সুসংবাদ প্রদান করেছেন এবং স্মরন করিয়ে দিয়েছেন যে, প্রতিশ্র তি পালনে আল্লাহ অত্যন্ত তৎপর। এই অনুচ্ছেদে সৈয়দ নুরসী বলেছেন, অতি শীঘ্রই খৃষ্ট ধর্ম বিদ্যমান ভ্রান্ত বিশ্বাস, কুসংস্কার ও মূলধর্মীয় অনুষ্ঠানিকতার সাথে অসংগতিপূর্ণ কর্মকান্ড থেকে মুক্ত হয়ে মূলধারায় ফিরে আসবে এবং পবিত্র কোরআনের অনুসারী হবে। যে সমস্ত খৃষ্ট ধর্মাবলম্বী ইসলামে দাখিল হবে এবং মুসলমানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খোদাদ্রহীতার সকল মতবাদের বির দ্ধে ঐক্যবদ্ধভাবে বুদ্ধিবৃত্তিক সংগ্রাম করবে। ঈসা আখেরী জমানায় একজন আর্শীবাদপুষ্ট ব্যক্তি হিসাবে দ্বিতীয়বার আগমনপূর্বক ইমাম মাহদীর সাথে একযোগে কাজ করবেন এবং দজ্জালের ফিতনা নির্মূল করবেন। ঈসা ও ইমাম মাহদী একত্রে ইসলাম ধর্মীয় নৈতিক মূল্যবোধ অনুযায়ী বিশ্বরাষ্ট্র পরিচালনা ও নিয়ন্ত্রন করবেন। আখেরী জমানার এই মহাসুসংবাদ অদাবধি বাস্তবায়িত হয় নাই। মুসলিম বিশ্ব এসব ঘটনাবলী ঘটার জন্য অধীরভাবে অপেক্ষা করছে। এটি একটি সন্দেহাতীত ব্যাপার যে, এত বড় ঘটনা বিশ্ববাসীর কাছে অবশ্যই দৃশ্যমান হবে। বিশেষ করে বর্তমান শক্তিশালী মিডিয়ার কল্যাণ সবাই তা স্বচক্ষে প্রত্যক্ষ করবে। সৈয়দ নুরসীর ভাষায়, তিনি সঠিক ধর্মের মূলধারায় নেতৃত্ব প্রদান করবেন। অর্থাৎ ঈসার দুনিয়ায় আগমনের পর তিনি প্রকৃত খৃষ্টানদের নেতা হিসাবে আত্মপ্রকাশ করবেন। তাঁর দুনিয়ায় আসার পর খৃষ্টধর্ম সকল প্রকার বিভ্রান্তির ধর্মীয় বিশ্বাস ও অন্যান্য ধর্মাদ্রোহী কার্যকলাপ ও আনুষ্ঠানিকতা থেকে মুক্ত হয়ে কোরআন অনুসরন করবে। সৈয়দ নুরসী ঈসা সম্পর্কে যে সব বিবরণ ও ঘটনাবলী লিপিবদ্ধ করেছেন, তা ইমাম মাহদীর আগমনের সংগে একসূত্রে গাঁথা। যাহোক, এখন পর্যন্ত ঈসার পৃথিবীতে দ্বিতীয় আগমন ঘটে নাই অথবা তিনি খৃষ্টানদের নেতৃত্ব গ্রহণও করেন নাই। আবার খৃষ্টানরা তাদের বিভ্রান্তিকর ধর্মীয় মতাদর্শ ও কুসংস্কার থেকে ও মুক্ত হয় নাই। ঈসার সাথে ইমাম মাহদী এক যোগে কাজ করার ব্যাপারটি এখনও সংঘটিত হয় নাই। তাই সৈয়দ নুরসী কর্তৃক প্রদত্ত ও বর্ণিত তথ্যাদি স্পষ্টতঃ ঘোষনা করে যে, ইমাম মাহদীর আগমন ইতোপূর্বে সংঘটিত হয় নাই। এইসব ভবিষ্যৎ অনুযায়ী উল্লেখিত ঘটনাবলী তাঁর আগমনের সুস্পষ্ট প্রমান ও সুসংবাদ। সৈয়দ নুরসীর মতে এসব অলৌকিক ঘটনাবলী সংঘটিত হওয়ার বিষয়টি হলো সর্বশক্তিমান আল্লাহর ওয়াদা। কোরআনে আল্লাহতালা, ইসলাম ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে বিশ্ব পরিচালিত হবে মর্মে ঘোষণা করেছেন বিধায় এটি একটি প্রামান্য সত্য।
আল্লাহর এই ওয়াদা বা প্রতিশ্রুতি কোরআনে বর্ণিত রয়েছে:
তোমাদের মধ্যে যাহারা ঈমান আনয়ন করে ও সৎকর্ম করে আল্লাহ তাহাদিগকে প্রতিশ্র তি দিতেছেন যে, তিনি অবশ্যই তাহাদিগকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন যেমন, তিনি প্রতিনিধিত্ব দান করিয়াছিলেন তাহাদের পূর্ববর্তীদিগকে এবং তিনি অবশ্যই তাহাদের জন্য প্রতিষ্ঠিত করবেন তাহাদের দ্বীন যাহা তিনি তাহাদের জন্য পছন্দ করিয়াছেন। এবং তাহাদের ভয়ভীতির পরিবর্তে তাহাদিগকে অবশ্যই নিরাপত্তা দান করবেন। তাহারা আমার ইবাদত করিবে আমার কোন শরীক করিবে না। অতঃপর যাহারা অকৃতজ্ঞ হইবে তাহারা সত্যত্যাগী। (সুরা নূর– ৫৫)
আল্লাহতালা অবশ্যই তাঁর ওয়াদা পালন করেন তা কোরআনে উল্লেখ আছে:
ইহা আল্লাহর প্রতিশ্র তি আল্লাহ তাহার প্রতিশ্র তি ব্যতিক্রম করেন না। কিন্তু অধিকাংশ লোক জানে না। নিশ্চয়ই আল্লাহ ওয়াদা খেলাফ করেন না (সুরা আল ইমরান– ৯)
নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্র তিই, আল্লাহতালা খেলাফ করেন না (সুরা রা’দ–৯)। নিশ্চয়ই আল্লাহতালা প্রতিশ্র তির ব্যতিক্রম করেন না (সুরা রা’দ– ৩১)। আল্লাহ তালা পবিত্র কোরআনে যে সকল ওয়াদা করেছেন তা অবশ্যই প্রতিপালন করবেন। সৈয়দ নুরসী বিষয়টি আমাদের স্মরন করিয়ে দিয়ে বলেছেন, আল্লাহর ইচ্ছায় আখেরী জমানায় এসব ঘটনাবলী অবশ্যই সংঘটিত হবে। ৯। প্রকৃতপক্ষে সকল প্রশংসা যার, তাঁর জ্ঞান থেকে কোন কিছু দূরেও নয়, সেই মহান আল্লাহতালা সব সময় বেহেশত থেকে পৃথিবীতে ফেরেশতা প্রেরণ করেন, কখন কখনও মানবীয় প্রতিকৃতিতে যেমন জিব্রাইল দেখিয়া কলবীর চেহারায়, আবার কখনও আত্মার সত্তায়, তাদেরকে আত্মার জগত থেকে প্রেরণ করেন, যারা দুনিয়ায় এসে মানবীয় আকার ধারন করেন। একইভাবে অনেক মৃত আল্লাহর ওলীগণ পৃথিবীতে সশরীরে আগমন করে থাকেন। ঈসার আত্মাকে তাঁর দৈহিক আবরনের মধ্যে প্রবেশ করিয়ে তাকে পৃথিবীতে প্রেরণ পূর্বক ঈসার ধর্মকে একটি সুন্দর পরিনতিতে নিয়ে এসে এসব অতি গুর ত্বপূর্ণ ফলাফল তৈরী করা কোন কঠিন কাজ নয়। এমনকি তিনি যদি বেহেশতে জীবিত না থেকেও থাকতেন। এবং যদি তিনি সত্যিকারভাবে মৃতই হতেন এবং আত্মিক জগতের সর্বশেষ সীমায় অবস্ ান করতেন তবুও আল্লাহতালা তার ওয়াদা রক্ষার জন্য তাই করতেন যা তার জ্ঞান অনুযায়ী করার বিষয়টি বিবেচনা করতেন। যেহেতু এটা আল্লাহর ওয়াদা, তাই তিনি অতি অবশ্যই তা পালন করবেন। অর্থাৎ তিনি অবশ্যই ঈসাকে প্রেরণ করবেন। সৈয়দ নুরসী ঈসার প্রত্যাবর্তনের বিষয়টি একটি নিশ্চিত সত্য এবং ফেরেশতাদের আগমনের বিষয়টি উল্লেখপূর্বক বিষয়টি অধিক আলোজ্জল ও বাস্তবধর্মী হিসাবে বিবেচিত। আখেরী জমানায় ঈসার প্রত্যাবর্তনের বিষয়টি হলো আল্লাহর কুদরতের মধ্যে একটি। সৈয়দ নুরসী বলেন, এটি একটি বাস্তব সত্য যা পবিত্র কোরআনে ও নির্ভরযোগ্য হাদীসে বর্ণিত আছে। সৈয়দ নুরসী বলেন, ফেরেশতারাও আল্লাহর ইচ্ছায় পৃথিবীতে আগমন করে থাকেন। ঈসাও পৃথিবীতে আল্লাহর নির্ধারিত সময়সূচী অনুযায়ী আগমন করবেন। তিনি আল্লাহর পয়গম্বর হিসাবে লোকজনকে সত্য সঠিক ধর্মীয় নৈতিক মূল্যবোধ মোতাবেক জীবন যাপন করার জন্য বলবেন। ফেরেশতাগণ, যে মাত্রায় বা ধারায় বসবাস করেন তা মানবীয় চিন্তা চেতনা বা মানবীয় বুদ্ধির অগম্য:
ইহা আসিবে আল্লাহর নিকট হইতে, যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী, ফিরিশতা ও র হ আল্লাহর দিকে উর্ধগামী হয় এমন এক দিনে, যাহার পরিমান পার্থিব হিসাবে ৫০ হাজার বৎসর। (সুরা মাঅরিজ ৩–৪) এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলা যায় যে, এক দিনের সময় সীমা পার্থিব হিসাবে ৫০ হাজার বৎসর। এর অর্থ হলো ফেরেশতার আমরা যে সময়ের মাত্রায় বসবাস করি, ফেরেশতারা তার উর্ধে। এ বিষয়টি আরো প্রমান করে যে, মানবজাতির বিবেচনায় বা ধারনায় যে সময় ও স্ ান রয়েছে, এ ছাড়াও অন্য একটি মাধ্যম (Dimension) ও অদৃশ্য জগত রয়েছে যা মানবীয় বুদ্ধির অগোচর বা উর্ধে। এটা অবশ্যই সম্ভব যে, ঈসা সম্ভবতঃ এ ধরনের কোন মাত্রায় জীবিত অবস্ ায় বাস করছেন (আল্লাহ সর্বজ্ঞ)। প্রকৃতপক্ষে, আল্লাহর নির্দেশেই নির্ধারিত সময়ে ফেরেশতারা দুনিয়ায় আগমন করেন। তাই আল্লাহর নির্দেশে এটা সম্ভব যে, আমাদের এই ত্রিমাত্রিক জীবন ধারা থেকে কাউকে অন্য ধারায় বা “ডায়মেনশনের” জীবনে নিয়ে যাওয়া হতে পারে। কোরআনে বর্ণনা করা হয়েছে, ফেরেশতারা কখন কখনও আল্লাহর ঐশী বাণী নাযিল করেন। আবার অনেক সময় ঈমানদারদের সাহায্য ও সহযোগিতা করে থাকেন:
যখন তুমি বলিতেছিলে, ইহা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে, তোমাদের প্রতিপালক তিন সহস্র ফেরেশতা প্রেরণ পূর্বক দ্বারা তোমাদিগকে সহায়তা করিবেন। (সুরা আল ইমরান– ১২৪)
তিনি তাহার বান্দাদের মধ্যে যাহার প্রতি ইচ্ছা স্বীয় নির্দেশ ও ওহীসহ ফেরেশতা প্রেরণ করেন এই বলিয়া যে, তোমরা সতর্ক কর যে, নিশ্চয়ই আমি ব্যতীত কোন ইলাহ নাই। সুতরাং আমাকে ভয় কর (সুরা নাহল– ২)
কোরানে এও বলা হয়েছে যে, ফেরেশতাগণ, সংবাদবাহক হিসাবে ইব্রাহীম ওর নিকট আগমন করে, তারা যে জনগণকে শাস্তি প্রদান করবেন তা বলেছিলেন, ফেরেশতাগণ জাকারিয়ার নিকট হাজির হয়ে তাকে ইয়াহিয়ারের সুসংবাদ দিয়েছিলেন। ফেরেশতাগণ মরিয়মের নিকট এসে তিনি যে আল্লাহর নির্বাচিত মহিলা এবং তাঁকে ঈসার জন্মের সুসংবাদ দান করেন। আমরা জানি ফেরেশতা জিব্রাইল আমাদের নবী মুহাম্মদের কাছে কোরানের বানী নিয়ে আসেন। এবং রাসুল জিব্রাইলকে একাধিকবার প্রত্যক্ষ করেছেন। সৈয়দ নুরসী, ফেরেশতাদের বিষয়ে উল্লেখ করে এটিই বোঝাতে চেয়েছেন,যে, আখেরী জামানায় ঈসার মানবীয় আকৃতিতে আগমন, আল্লাহর আইনের সাথে সংগতিপূর্ণ, তাই আল্লাহ অবশ্যই তাঁর প্রতিজ্ঞা পূরণ করবেন। সৈয়দ নুরসীর মাধ্যমে বলতে চেয়েছেন যে, ঈসার দ্বিতীয় আগমনের মাধ্যমে তাঁর ধর্মের একটি গুর ত্বপূর্ণ ও শুভ পরিনতি ঘটবে। ঈসা পৃথিবীকে আগমন খৃষ্টধর্মকে মিথ্যা ও বিভ্রান্তিকর বিশ্বাস, কুসংস্কার ও অধর্মীয় তথা বিধর্মীয় আচার অনুষ্ঠান থেকে মুক্ত করবেন। ফলে খৃষ্ট ধর্ম ও ইসলাম ধর্ম এক ধর্মে পর্যবসিত হবে। এভাবে খৃষ্ট ধর্ম ঈসা কর্তৃক প্রচারিত সঠিক ধর্মমতে ফিরে আসবে। খৃষ্টান ও মুসলমানগণ সম্মিলিত ভাবে ন্যায় ও সত্যের পক্ষে কাজ করে বিশ্বকে প্রকৃত শান্তি উপহার দিতে সক্ষম হবে। সৈয়দ নুরসী বলেছেন যে, ফেরেশতাদের মতই ঈসা জীবিতভাবে আল্লাহর সান্নিধ্যে অবস্ ান করছেন এবং আল্লাহ কর্তৃক নির্ধারিত ও নির্দেশিত সময়ে পৃথিবীতে পুনরায় আগমন করবেন। ফেরেশতাগণ, আল্লাহর নির্দেশে একাধিকবার পৃথিবীতে অবতরন করেন আবার পুনরায় আল্লাহর সান্নিধ্যে উর্ধে গমন করেন। তাই আল্লাহর সান্নিধ্যে উর্ধে গমন বলতে আমরা পার্থিব বুদ্ধি অনুযায়ী যেমন অদৃশ্য বুঝি প্রকৃতপক্ষে তা নয়। বরং এটি এক জগত থেকে অন্য ধরনের জগতে বা পর্যায়ে গমন ও সেখানে অবস্ ান করাকে বোঝায় যদিও আমরা মানবীয় বুদ্ধিতে বিষয়টি আমরা বুঝতে বা ধারনা করতে সক্ষম নই। ঈসা কে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাওয়ার অর্থই তাঁর মৃতু্য নয়। এ ব্যাপারে কোরানে বহু আয়াতে অত্যন্ত দৃঢ় ও স্পষ্টভাবে বলা হয়েছে যে, ঈসা মৃতু্যমুখে পতিত হন নাই এবং তাকে হত্যাও করা হয় নাই বরং তিনি জীবিত রয়েছেন। ঈসা এমন এক জগতে জীবিত রয়েছেন যা আমাদের সাধারন মানবীয় বোধগম্যতার বাইরে। এছাড়াও দেখা যাচ্ছে যে, ফেরেশতাগণ উভয় জগতে আল্লাহর নির্দেশে অত্যন্ত সাবলীলভাবে চলাফেরা করে থাকেন যা আল্লাহর নির্দেশে একটি সহজ ব্যাপার। আল্লাহ কর্তৃক নির্ধারিত সেই সময় যখন আসবে, তখন ঈসা পৃথিবীতে আগমন করে, আল্লাহর নবী হিসাবে তিনি প্রথমবার আগমনের সময় যে ধর্মপ্রচার করতেন, সেই ধর্মই প্রচার করতে থাকবেন। এ সব বিষয়কে বিবেচনা করেই সৈয়দ নুরসী বলেছেনঃ ঈসা জীবিত অবস্ ায় সশরীরে বেহেশতী জগতে অবস্ ান করছেন। যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, ঈসা প্রকৃতপক্ষে মৃতু্যমুখে পতিত হন নাই এবং তিনি পুনরায় এই পৃথিবীতে ফিরে আসবেন। তারা যেন ভুলেও সে সম্পর্কে কোন ভুল করবেন না। বরং আল্লাহর শক্তি মাহাত্ম যা তার ওয়াদা তিনি অবশ্যই পালন করবেন। এ ব্যাপারে দৃঢ় আস্ া রাখবেন। কোরআনে বর্ণিত আছে, “আল্লাহতালা তার ওয়াদা ভংগ করেন না।”
সৈয়দ নুরসী এ বিষয়টি আমাদেরকে স্মরন করিয়ে দিয়ে এই সুসংবাদ দিয়েছেন যে, ঈসা এই দুনিয়ায় মানবীয় আকৃতিতে পুনরায় আগমন করবেন, এটি একটি বাস্তব ও সি্ র নিশ্চিত সত্য বিবরণ। ১০। যখন ঈসা দুনিয়ায় আগমন করবেন: এটা প্রত্যেকের জন্য জানা জর রী নয় যে, সবাই তাঁকে সত্যিকার ঈসা হিসাবে জানতে বা চিনতে পারবে। বরং ঈসার নির্বাচিত ও ঘনিষ্ঠ কিছু ব্যক্তিবর্গ তাঁকে ঈমানের আলোকিত জ্ঞানে বুঝতে ও চিনতে সক্ষম হবেন। বিষয়টি স্বপ্রকাশিত নাও হতে পারে। তাই সবাই তাকে তাৎক্ষনিকভাবে নাও চিনতে পারে। সৈয়দ নুরসী বলেন যে, ঈসার আগমনের প্রথম দিকে তাকে খুব কম সংখ্যক লোক চিনতে ও বুঝতে পারবে। তার খুব ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ, অনুসারী, মুরীদ, ভক্ত যারা গভীর ঈমানের অধিকারী হবে তারা ঈমানের আলোয় তাকে চিনতে সক্ষম হবেন। সমাজের অন্য কোন সাধারন লোকেরা তাকে নবী হিসাবে চিনতে সক্ষম নাও হতে পারেন।

